আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর: পদার্থের আণবিক গতিতত্ত্ব দিয়ে আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ সৃষ্টি ব্যাখ্যা করা যায়। কোনো গ্যাস অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণুর সমন্বয়ে গঠিত। এ অণুগুলো পাত্রের অভ্যন্তরে অতি দ্রুতবেগে বিক্ষিপ্তভাবে ছোটাছুটি করতে থাকে। এর ফলে অণুগুলোর পরস্পরের মধ্যে এবং পাত্রের দেয়ালের সাথে অবিরাম সংঘর্ষ হয়। গ্যাস অণুটি একটি ভরবেগে দেয়ালে আঘাত করে অন্য ভরবেগে ফিরে যায়। ভরবেগের এই পরিবর্তনের ফলে গ্যাস অণু পাত্রের দেয়ালে বল প্রয়োগ করতে থাকে [∵ ভরবেগের পরিবর্তনের হারই হলো প্রযুক্ত বল] এবং এর ফলেই আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ সৃষ্টি হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
আবদ্ধ জায়গায় গ্যাসের চাপ কীভাবে সৃষ্টি হয়? ব্যাখ্যা কর।
উত্তর

