টরিসেলির পরীক্ষায় পারদের উচ্চতা 76 cm-এ এসে থেমে যায়- ব্যাখ্যা কর।
উত্তর: টরিসেলির পরীক্ষায় একটি একমুখ বন্ধ নলের ভেতর পারদ ভরে, নলটি পারদ ভরা পাত্রে উল্টো করে রাখা হয়। বাতাস পাত্রের পারদের উপর চাপ দেয়। সেই চাপ পাত্রের সবদিকে সঞ্চালিত হয়ে নলের খোলা মুখের নিচেও চাপ দেয়। শুরুতে নলের পারদের চাপ পাত্রের পারদের জন্য সৃষ্ট নলের মুখে চাপের চেয়ে বেশি হওয়ায় পারদের উচ্চতা কমতে থাকে। পারদের উচ্চতা 76 cm আসলে পারদের উচ্চতাজনিত চাপ, পাত্রের পারদের চাপের সমান হওয়ায় পাড়দের উচ্চতা 76 cm এ এসে থেমে যায়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
টরিসেলির পরীক্ষায় পারদের উচ্চতা 76 cm-এ এসে থেমে যায়- ব্যাখ্যা কর।
উত্তর

