হাঁড়ি-পাতিল পানিতে ভাসে কেন? ব্যাখ্যা করো।
উত্তর: হাঁড়ি-পাতিল সাধারণত অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি করা হয়। অ্যালুমিনিয়ামের ঘনত্ব পানি অপেক্ষা বেশি হওয়া সত্ত্বেও অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল পানিতে ভাসে। কারণ হাঁড়ি-পাতিলের অ্যালুমিনিয়াম থাকে খুব পাতলা এবং তলদেশের আয়তন থাকে বেশি। তাছাড়া হাঁড়ি-পাতিলের ভিতরটা থাকে ফাঁপা। এজন্য অ্যালুমিনিয়ামের তৈরি হাঁড়ি-পাতিল দ্বারা অপসারিত পানির ওজন হাঁড়ি-পাতিলের ওজনের থেকে বেশি হয়। আমরা জানি, বস্তুর ওজন বস্তু দ্বারা অপসারিত পানির ওজনের চেয়ে কম হলে বস্তু পানিতে ভাসে। তাই অ্যালুমিনিয়ামের হাঁড়ি-পাতিল পানিতে ভাসে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
হাঁড়ি-পাতিল পানিতে ভাসে কেন? ব্যাখ্যা করো।
উত্তর

