অবস্থার পরিবর্তনের সময় বস্তু তাপ গ্রহণ করলেও তাপমাত্রার পরিবর্তন ঘটে না কেন?
উত্তর: ভৌত অবস্থার পরিবর্তনের সময় বস্তু তাপ গ্রহণ করলেও পদার্থের অণুসমূহের গতিশক্তির পরিবর্তন ঘটে না বলেই এ সময় বস্তুর তাপমাত্রার পরিবর্তন হয় না। তাপ প্রয়োগ করলে পদার্থের অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়। এর গতিশক্তি অংশটুকু বস্তুর তাপমাত্রা নির্ধারণ করে। যখন কোনো পদার্থ অবস্থার পরিবর্তনের সময় তাপ গ্রহণ বা বর্জন করে, তখন তার অণুগুলোর মধ্যকার বন্ধন শিথিল বা দৃঢ় হয় মাত্র, অণুগুলোর নীট গতিশক্তির কোনো পরিবর্তন হয় না। ফলে পদার্থের অবস্থার পরিবর্তন ঘটে, কিন্তু তাপমাত্রা অপরিবর্তিত থাকে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
অবস্থার পরিবর্তনের সময় বস্তু তাপ গ্রহণ করলেও তাপমাত্রার পরিবর্তন ঘটে না কেন?
উত্তর

