পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: গরমের দিনে মাটির কলসে পানি রাখলে ঐ পানি ঠান্ডা হয়। কারণ মাটির কলসের গায়ে অসংখ্য ছিদ্র থাকে। ঐ ছিদ্র দিয়ে সর্বদা পানি চুইয়ে বাহিরে আসে ও বাষ্পে পরিণত হয়। এজন্য প্রয়োজনীয় সুপ্ত তাপ কলসের ভিতরের পানি সরবরাহ করে। ফলে কলসের পানি ঠান্ডা হয়। পিতলের কলসে পানি রাখলে তা ঠান্ডা হয় না। কারণ ঐ পাত্রের গায়ে ছিদ্র থাকে না এবং বাষ্পায়নের কোনো সুযোগ সৃষ্টি হয় না। এ কারণে পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা থাকে।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
পিতলের কলসের চেয়ে মাটির কলসের পানি বেশি ঠান্ডা থাকে কেন? ব্যাখ্যা কর।
উত্তর

