জলীয় বাষ্প অপেক্ষা বায়ুর ঘনত্ব বেশি- ব্যাখ্যা কর।
উত্তর: ঘনত্ব (Density) হলো কোনো পদার্থের একক আয়তনের ভর। [চিত্র] বায়ু মূলত নাইট্রোজেন [গণিত] ও অক্সিজেন [গণিত] গ্যাস দ্বারা গঠিত, যাদের আণবিক ভর যথাক্রমে 28 ও 32 । অন্যদিকে, জলীয় বাষ্প হলো পানি থেকে উৎপন্ন গ্যাসীয় জলকণা, যার আণবিক ভর মাত্র 18 [গণিত] । এখন যদি আমরা একই আয়তনের জলীয় বাষ্প ও শুক্ক বায়ু নিই, তবে দেখা যাবে যে, জলীয় বাষ্পে যেহেতু হালকা অণু রয়েছে তাই একই আয়তনে তার ভর কম হবে। অর্থাৎ জলীয় বাষ্পের ঘনত্ব কম হবে। অপরদিকে, বায়ুর অণুগুলো তুলনামূলকভাবে ভারী হওয়ায় বায়ুর একই আয়তনের ভর বেশি হয়, ফলে তার ঘনত্বও বেশি হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
জলীয় বাষ্প অপেক্ষা বায়ুর ঘনত্ব বেশি- ব্যাখ্যা কর।
উত্তর
বায়ু মূলত নাইট্রোজেন ও অক্সিজেন গ্যাস দ্বারা গঠিত, যাদের আণবিক ভর যথাক্রমে 28 ও 32 । অন্যদিকে, জলীয় বাষ্প হলো পানি থেকে উৎপন্ন গ্যাসীয় জলকণা, যার আণবিক ভর মাত্র 18 । এখন যদি আমরা একই আয়তনের জলীয় বাষ্প ও শুক্ক বায়ু নিই, তবে দেখা যাবে যে, জলীয় বাষ্পে যেহেতু হালকা অণু রয়েছে তাই একই আয়তনে তার ভর কম হবে। অর্থাৎ জলীয় বাষ্পের ঘনত্ব কম হবে।
অপরদিকে, বায়ুর অণুগুলো তুলনামূলকভাবে ভারী হওয়ায় বায়ুর একই আয়তনের ভর বেশি হয়, ফলে তার ঘনত্বও বেশি হয়।
