ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয়- ব্যাখ্যা কর।
উত্তর: ভূমিকম্প, ভূমিধ্বস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হতে সুরক্ষার জন্য এবং ভবনের দীর্ঘস্থায়ী দৃঢ়তা বজায় রাখতে ভবন নির্মাণে লোহার রড ব্যবহৃত হয়। লোহার স্থিতিস্থাপকতা এবং অসহ পীড়ন অনেক উচ্চ মানের। বহুতল ভবনের ভার ইট-সিমেন্ট বা কংক্রীট বেশিক্ষণ নিতে পারে না। লোহার অসহ ভার অনেক বেশি হওয়ায় কংক্রীটের ছাঁচে লোহার রড ব্যবহার করায় এর অসহভার বহুগুণ বেড়ে যায়। উপরন্তু ভূমিকম্পের সময় সৃষ্ট অনুভূমিক কৃন্তন পীড়ন থেকে রক্ষার জন্য উচ্চ স্থিতিস্থাপকতা ও কম্পাংকের পদার্থ প্রয়োজন। লোহার রড কংক্রীটের ছাঁচের স্থিতিস্থাপকতা ও কম্পাংক বৃদ্ধি করে। তাই ভবন নির্মাণে লোহার রড ব্যবহার করা হয়।
SSC পদার্থবিজ্ঞান অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · পদার্থবিজ্ঞান · অধ্যায়-৫ : পদার্থের অবস্থা ও চাপ · সৃজনশীল
ভবন তৈরিতে লোহার রড ব্যবহার করা হয়- ব্যাখ্যা কর।
উত্তর

