ত্রিভুজটি অঙ্কন করো। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
উত্তর: মনে করি, একটি ত্রিভুজের ভূমি b = 5 সে.মি., ভূমি সংলগ্ন একটি কোণ ∠x = 30° এবং অপর দুই বাহুর অন্তর d = 3 সে.মি. দেওয়া আছে। ত্রিভুজটি আঁকতে হবে। [চিত্র] অঙ্কন: ১. যেকোনো রশ্মি BF থেকে ভূমি b এর সমান করে BC রেখাংশ কেটে নিই। BC রেখাংশের B বিন্দুতে ∠x এর সমান করে ∠CBE আঁকি। ২. BE রশ্মি থেকে d এর সমান করে BD অংশ কেটে নিই। ৩. C, D যোগ করি। DC রেখাংশের যে পাশে E বিন্দু আছে সেই পাশে C বিন্দুতে ∠EDC = ∠DCA আঁকি। ৪. CA রশ্মি BE রশ্মিকে A বিন্দুতে ছেদ করে। তাহলে [গণিত] ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।
SSC গণিত Chapter 7 : ব্যাবহারিক জ্যামিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গণিত · Chapter 7 : ব্যাবহারিক জ্যামিতি · সৃজনশীল
ত্রিভুজটি অঙ্কন করো। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
উত্তর
অঙ্কন:
১. যেকোনো রশ্মি BF থেকে ভূমি b এর সমান করে BC রেখাংশ কেটে নিই। BC রেখাংশের B বিন্দুতে ∠x এর সমান করে ∠CBE আঁকি।
২. BE রশ্মি থেকে d এর সমান করে BD অংশ কেটে নিই।
৩. C, D যোগ করি। DC রেখাংশের যে পাশে E বিন্দু আছে সেই পাশে C বিন্দুতে ∠EDC = ∠DCA আঁকি।
৪. CA রশ্মি BE রশ্মিকে A বিন্দুতে ছেদ করে।
তাহলে ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।