b এর সমান বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে এর পরিবৃত্ত অঙ্কন করো। [অঙ্কনের চিহ্ন ও বিবরণ আবশ্যক]
উত্তর: [চিত্র] মনে করি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য b = 5 সে.মি. দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করে এর পরিবৃত্ত আঁকতে হবে। অঙ্কন: ১. যেকোনো রশ্মি BM থেকে BC = b নিই। ২. B ও C বিন্দুকে কেন্দ্র করে b এর সমান ব্যাসার্ধ নিয়ে BC এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর A বিন্দুতে ছেদ করে। ৩. A, B ও A, C যোগ করি। ফলে [গণিত] ABC-ই উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ যার পরিবৃত্ত আঁকতে হবে। ৪. AB ও AC এর লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে EF ও GH আঁকি। এরা পরস্পরকে O বিন্দুতে ছেদ করে। ৫. A, O যোগ করি। O কে কেন্দ্র করে OA এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে, বৃত্তটি A, B ও C বিন্দুগামী হবে। তাহলে এই বৃত্তটিই [গণিত] ABC এর নির্ণেয় পরিবৃত্ত।
SSC গণিত Chapter 7 : ব্যাবহারিক জ্যামিতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গণিত · Chapter 7 : ব্যাবহারিক জ্যামিতি · সৃজনশীল
b এর সমান বাহুবিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ অঙ্কন করে এর পরিবৃত্ত অঙ্…
উদ্দীপক
Dinajpur · 2026
উত্তর
ABCD বর্গ আঁকা হলো যার বাহু AB = BC = CD = AD = b = 5 সে.মি.।উত্তর
অঙ্কন:
১. যেকোনো রশ্মি BF থেকে ভূমি b এর সমান করে BC রেখাংশ কেটে নিই। BC রেখাংশের B বিন্দুতে ∠x এর সমান করে ∠CBE আঁকি।
২. BE রশ্মি থেকে d এর সমান করে BD অংশ কেটে নিই।
৩. C, D যোগ করি। DC রেখাংশের যে পাশে E বিন্দু আছে সেই পাশে C বিন্দুতে ∠EDC = ∠DCA আঁকি।
৪. CA রশ্মি BE রশ্মিকে A বিন্দুতে ছেদ করে।
তাহলে ABC-ই উদ্দিষ্ট ত্রিভুজ।উত্তর
মনে করি, একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য b = 5 সে.মি. দেওয়া আছে। ত্রিভুজটি অঙ্কন করে এর পরিবৃত্ত আঁকতে হবে।
অঙ্কন:
১. যেকোনো রশ্মি BM থেকে BC = b নিই।
২. B ও C বিন্দুকে কেন্দ্র করে b এর সমান ব্যাসার্ধ নিয়ে BC এর একই পাশে দুইটি বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপদ্বয় পরস্পর A বিন্দুতে ছেদ করে।
৩. A, B ও A, C যোগ করি। ফলে ABC-ই উদ্দিষ্ট সমবাহু ত্রিভুজ যার পরিবৃত্ত আঁকতে হবে।
৪. AB ও AC এর লম্ব সমদ্বিখণ্ডক যথাক্রমে EF ও GH আঁকি। এরা পরস্পরকে O বিন্দুতে ছেদ করে।
৫. A, O যোগ করি। O কে কেন্দ্র করে OA এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত আঁকি। তাহলে, বৃত্তটি A, B ও C বিন্দুগামী হবে।
তাহলে এই বৃত্তটিই ABC এর নির্ণেয় পরিবৃত্ত।