উদ্দীপকে আনোয়ার সাহেবের শারীরিক সমস্যাটির কারণ কী? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের চল্লিশ বছর বয়সী আনোয়ার সাহেবের সমস্যাটি হলো দাঁতে ব্যথা ও দাঁদের মাড়ি ফুলে গিয়ে রক্তপাত হওয়া। যা মূলত রোগ। এক্ষেত্রে আনোয়ার সাহেবের শারীরিক সমস্যাটি অর্থাৎ স্কার্ভি রোগের কারণ ভিটামিন 'সি' এর অভাব। ভিটামিন 'সি' এর সহজলভ্য উৎসসমূহ হলো- আমলকী, পেয়ারা, আমড়া, লেবু, টমেটো, কমলালেবু, কামরাঙ্গা প্রভৃতি। দীর্ঘদিন শরীরে এ উপাদানসমূহের ঘাটতিতে ভিটামিন 'সি' এর অভাব প্রকট হয়ে ওঠে। সে ক্ষেত্রে দাঁতের মাড়ি ফুলে ওঠে, দাঁত পড়ে যায়, দাঁতের গোড়া দিয়ে রক্ত পড়ার মতো গুরুত্বপূর্ণ উপসর্গ দেখা যায়, যা স্কার্ভি নামে পরিচিত। আমরা জানি, মানবদেহের জন্য অত্যাবশ্যক খাদ্য উপাদানগুলোর মধ্যে ভিটামিন অন্যতম। ভিটামিন অত্যাবশ্যক এজন্য যে, এর অভাবে মানব শরীর সহজেই রোগাক্রান্ত হয়ে পড়ে। ভিটামিনকে বলা হয় খাদ্যপ্রাণ। শরীর গঠনে অংশ না নিলেও শরীরে রোগ প্রতিরোধের মহান দায়িত্ব পালন করে থাকে ভিটামিন। আর এ অভাবের সুযোগ নিয়ে শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দেয়। যেমনটি ঘটেছে উদ্দীপকের আনোয়ার সাহেবের ক্ষেত্রে। এক্ষেত্রে শরীরে ভিটামিন 'সি' জাতীয় খাবারের অভাবই তার স্কার্ভি রোগের মূল কারণ।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
উদ্দীপকে আনোয়ার সাহেবের শারীরিক সমস্যাটির কারণ কী? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর