লাইজুর বাবার ধারণার সাথে তুমি কি একমত? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, লাইজুর বাবার ধারণার সাথে আমি একমত। উদ্দীপকে উল্লিখিত লাইজু কচুশাক, দই, ছানা খেতে না চাইলে তার বাবা বলেন, মানবদেহে ৪ ভাগ অজৈব পদার্থ এসব খাবার থেকে পাওয়া যায়। এ পদার্থগুলো হলো- ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি। শরীর গঠনে প্রোটিনের পরেই খনিজ পদার্থ বা ধাতব লবণের স্থান। দেহের উপাদানের প্রায় শতকরা ৯৬ ভাগ জৈব পদার্থ এবং ৪ ভাগ অজৈব পদার্থ বা খনিজ পদার্থ। দেহে প্রায় ২৪ প্রকার বিভিন্ন খনিজ পদার্থ রয়েছে। এর মধ্যে ক্যালসিয়াম ফসফরাস, পটাশিয়াম অন্যতম। এছাড়াও সোডিয়াম, ক্লোরিন, ম্যাগনেসিয়াম, লৌহ, ম্যাঙ্গানিজ, তাম্র, আয়োডিন, দস্তা, এলুমিনিয়াম, নিকেল ইত্যাদি খনিজ পদার্থ দেহের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্বাস্থ্য রক্ষার জন্য এগুলো খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়। কচুশাক, দই, ছানা ইত্যাদি খাবারে খনিজ পদার্থ বিদ্যমান থাকে; যা দাঁত ও হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উপরিক্ত আলোচনার প্রেক্ষিতে আমি লাইজুর বাবার সাথে একমত পোষণ করছি।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
লাইজুর বাবার ধারণার সাথে তুমি কি একমত? মতামত দাও।
উদ্দীপক
Rajshahi · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর
