সাবিহা যে শারীরিক অসুস্থতায় ভুগছে তার সুস্থতার জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন জরুরি-বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের সাবিহার দুধ ও ডিমের কুসুমের প্রতি অনীহা। অন্যদিকে সে তার কোমরে ও পায়ের ব্যথায় ভুগছে, যা ভিটামিন 'ডি' এর অভাবজনিত লক্ষণকে প্রকাশ করে। দৈনন্দিন জীবনে ভিটামিন 'ডি'-এর দুটি প্রধান উৎস হলো ডিমের কুসুম ও দুধ। আর ভিটামিন 'ডি' এর অভাবজনিত প্রধান সমস্যা হলো কোমর বা পায়ে প্রচণ্ড ব্যথা অনুভূত হওয়া। শিশুদের ক্ষেত্রে এ রোগ রিকেটস নামে পরিচিত; কিন্তু বড়োদের ক্ষেত্রে অতটা তীব্র না হয়ে বরং হাত-পায়ের, কোমরের ব্যথা হিসেবে প্রতীয়মান হয়। এক্ষেত্রে সুস্থতা বা আরোগ্য লাভের জন্য খাদ্যাভ্যাসের পরিবর্তন আবশ্যক। লিভার, দুধ, দুধজাত খাদ্য, ডিমের কুসুম প্রভৃতি এ ভিটামিনের উৎস। এছাড়া কড মাছের তেল, শার্ক মাছের তেল, হ্যালিবার্ড মাছের তেল প্রভৃতি এ ভিটামিনের প্রধান উৎস। উদ্দীপকের সাবিহা তার খাদ্যাভ্যাসে এ উপাদানসমূহ সংযোজনের মাধ্যমে কার্যকরভাবে আরোগ্য লাভ করতে পারে। আর তাই সাবিহার সুস্থতায় খাদ্যাভ্যাসের পরিবর্তন জরুরি।
SSC গার্হস্থ্য বিজ্ঞান অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · গার্হস্থ্য বিজ্ঞান · অধ্যায়-১০ : খাদ্যের কাজ ও উপাদান (Full Syllabus) · সৃজনশীল
সাবিহা যে শারীরিক অসুস্থতায় ভুগছে তার সুস্থতার জন্য খাদ্যাভ্যাসের প…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর