উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: নিচের চিত্রটি আলোকে প্রশ্নের উত্তর দাও:- [চিত্র] Q. উদ্দীপকের চিত্রের 'খ' অংশটির কাজ কী?
ক. অস্থিতে অস্থিতে ঘর্ষণ জনিত ক্ষয় হ্রাস
খ. শক্তি উৎপাদন ও ব্যবহার
গ. ক্যালসিয়াম উৎপাদন
ঘ. সৌন্দর্য্য বৃদ্ধিতে সাহায্য কর
উত্তর: অস্থিতে অস্থিতে ঘর্ষণ জনিত ক্ষয় হ্রাস
ব্যাখ্যা: উদ্দীপকে P অংশটি দ্বারা সাইনোভিয়াল গহ্বরকে বোঝানো হয়েছে। সাইনোভিয়াল অস্থিসন্ধি ক্যাপসুল বা অস্থিসন্ধি আবরণী, গহ্বর এবং সাইনোভিয়াল রস (Synovial fluid) নামক এক ধরনের তৈলাক্ত পদার্থ নিয়ে গঠিত হয়। এ অস্থিসন্ধির অংশগুলো হলো- তরুণাস্থিতে আবৃত অস্থিপ্রান্ত, সাইনোভিয়াল রস এবং অস্থিসন্ধিকে দৃঢ়ভাবে আটকে রাখার জন্য অস্থিবন্ধনী বা লিগামেন্ট বেষ্টিত একটি মজবুত আবরণী বা ক্যাপসুল। অস্থিসন্ধিতে সাইনোভিয়াল রস ও তরুণাস্থি থাকাতে অস্থিতে অস্থিতে ঘর্ষণ ও তদজ্জনিত ক্ষয় হ্রাস পায় ও অস্থিসন্ধির নড়াচড়া করাতে কম শক্তি ব্যয় হয়। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ


