নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: হামিদা বেগমের বয়স ৫০ বছর। তার ৪৫ বছর বয়সে মেনোপজ হয়। তিনি ৬ সপ্তাহ যাবত স্টেরয়েড খাচ্ছেন। কিছুদিন ধরে তার পিঠে খুব ব্যাথা অনুভব হচ্ছে, সে ডাক্তারের পরামর্শ মতে এক্সরে পরীক্ষা করান। ডাক্তার বলল যে তার অস্থির পুরুত্ব কমে গেছে। Q.হামিদা বেগমের রোগটি প্রতিরোধের উপায় হচ্ছে- i. ক্যালসিয়াম ও ভিটামিন ডি সমৃদ্ধ খাদ্য গ্রহন করা ii. নিয়মিত ব্যায়াম করা iii. আঁশবিহীন খাবার গ্রহণ করা নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: অস্টিওপোরোসিসের প্রতিরোধ: যথেষ্ট পরিমাণ সূর্যালোকের সংস্পর্শে আসা। ক্যালসিয়াম ও ভিটামিন 'ডি' সমৃদ্ধ খাদ্য গ্রহণ করা। নিয়মিত ব্যায়াম করা। সুষম আঁশযুক্ত খাবার গ্রহণ করা। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (ক)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৯ : দৃঢ়তা প্রদান ও চলন (Full Syllabus) · MCQ

