উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: ফাহাদদের ক্লাসে শিক্ষক এমন একটি সিস্টেম পড়ালেন, যে সিস্টেমটি সঠিকভাবে কাজ না করলে প্রস্রাবে সমস্যা, শরীর ফুলে যাওয়া, প্রস্রাবে প্রোটিন চলে যাওয়া এরকম সমস্যা দেখা দেয়। Q. উদ্দীপকে আলোচিত সিস্টেমের মাধ্যমে- i. দেহের প্রয়োজনীয় উপাদান বের হয়ে যায় ii. দেহের শারীর বৃত্তীয় ভারসাম্য রক্ষা হয় iii. দেহের বর্জ্য পদার্থ নিষ্কাশিত হয় কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: ii ও iii
ব্যাখ্যা: রেচনতন্ত্রের কাজ: 1. দেহের বিষাক্ত বা বর্জ্য পদার্থ নিষ্কাশন। 2. শরীরের অতিরিক্ত পানি, লবণ, [গণিত] জৈব পদার্থ বের করা। 3. দেহের শারীরবৃত্তীয় ভারসাম্য রক্ষা করা। 4. দেহের অভ্যন্তরীণ পানি সাম্য রক্ষা করা। 5. দেহের তাপমাত্রার ভারসাম্য রাখা। অতএব, প্রশ্নটির সঠিক উত্তর (গ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ

