উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মাজহার সাহেবের কিডনি বিকল হওয়ায় তিনি একটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ প্রক্রিয়ার মাধ্যমে রক্ত পরিশোধন করান। Q. মাজহার সাহেবের গৃহীত ব্যবস্থাটিতে ব্যবহৃত তরলটির- i. মধ্যে ডায়ালাইসিস টিউব ডুবানো থাকে ii. গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয় iii. দ্রবণে বিভিন্ন বর্জ্য পদার্থ মিশ্রিত থাকে কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, iiও iii
উত্তর: i ও ii
ব্যাখ্যা: ডায়ালাইসিস: বৃক্ক সম্পূর্ণ অকেজো বা বিকল হবার পর বৈজ্ঞানিক উপায়ে রক্ত পরিশোধিত করার নাম ডায়ালাইসিস। সাধারণত 'ডায়ালাইসিস মেশিনের' সাহায্যে রক্ত পরিশোধিত করা হয়।' এ মেশিনটির ডায়ালাইসিস টিউবটির এক প্রান্ত রোগীর হাতের কব্জির শিরার সাথে সংযোজন করা হয়। ধমনি থেকে টিউবের মধ্য দিয়ে রক্ত ডায়ালাইসিস টিউবের মধ্য দিয়ে প্রবাহিত করানো হয়। এর প্রাচীর আংশিক বৈষম্য ভেদ্য হওয়ায় ইউরিয়া, ইউরিক এসিড ও অন্যান্য ক্ষতিকর পদার্থ বাইরে বেরিয়ে আসে। পরিশোধিত রক্ত রোগীর দেহের শিরার মধ্য দিয়ে দেহের ভিতর পুনরায় প্রবেশ করে। এখানে উল্লেখ্য যে, ডায়ালাইসিস টিউবটি এমন একটি তরলের মধ্যে ডুবানো থাকে যার গঠন রক্তের প্লাজমার অনুরূপ হয়। এভাবে ডায়ালাইসিস মেশিনের সাহায্যে নাইট্রোজেন ঘটিত ক্ষতিকর বর্জ্য পদার্থ বাইরে নিষ্কাশিত হয়। তবে এটি একটি ব্যয়বহুল ও সময় সাপেক্ষ প্রক্রিয়া। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর কে)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ

