উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মিলা তার মাকে কেটলী হতে কাপে চা ঢালার সময় একটি ছাঁকনি ব্যবহার করতে দেখল। মায়ের কাছ থেকে সে জানতে পারল মানবদেহে দুটি অঙ্গ রয়েছে যা ছাঁকনির কাজ করে। Q. উল্লিখিত অঙ্গটির কার্যকরী এককের অংশ নয় কোনটি?
ক. বোম্যান্স ক্যাপসুল
খ. পেলভিস
গ. হেনলির লুপ
ঘ. গ্লোমেরুলাস
উত্তর: পেলভিস
ব্যাখ্যা: অঙ্গটি হলো বৃক্ক। বৃক্কের কার্যকরী একক হচ্ছে নেফ্রন। নেফ্রনের একটি রেনাল করপাসল এবং একটি রেনাল টিউব্যুল রয়েছে। গ্লোমেরুলাস ও বোম্যান্স ক্যাপসুল হচ্ছে রেনাল করপাসলের অংশ এবং হেনলির লুপ হলো রেনাল টিউব্যুলের অংশ। অর্থাৎ পেলভিস নেফ্রনের অংশ নয়। সুতরাং, প্রশ্নটির সঠিক উত্তর (খ)।
SSC জীববিজ্ঞান অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · জীববিজ্ঞান · অধ্যায়-৮ : রেচন প্রক্রিয়া (Full Syllabus) · MCQ

