নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: মায়া মমতায় জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি, মায়ের বুকেতে, বোনের আদরে ভাইয়ের স্নেহের ছায়, তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়। Q. উদ্দীপকের কবিতাংশের সঙ্গে 'যাব আমি তোমার দেশে' কবিতার ভাববস্তুর সাদৃশ্যগত দিক হলো- i. পল্লিপ্রকৃতির অকৃত্রিম সৌন্দর্য ii. পল্লিপ্রকৃতির প্রতি প্রগাঢ় ভালোবাসা iii. গ্রামের বাস্তব জীবনচিত্র নিচের কোনটি ঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তর: i ও ii
SSC বাংলা ১ম পত্র যাব আমি তোমার দেশে MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · যাব আমি তোমার দেশে · MCQ