শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে 'বোশেখ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে 'বোশেখ' কবিতায় উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগে দুঃখী-দরিদ্র মানুষের শিকার হওয়ার দিকটি ফুটে উঠেছে। 'বোশেখ' কবিতায় কবি বৈশাখের করাল গ্রাস ও আগ্রাসী থাবায় দুঃখী দরিদ্র মানুষের শিকার হওয়ার দিকটি তুলে ধরেছেন। বৈশাখের ঝড়ো বাতাস গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে দেয়, উড়িয়ে নিয়ে যায় দরিদ্র চাষির ঘরের চালা। উদ্দীপকে প্রাকৃতিক দুর্যোগে দরিদ্র বর্গাচাষির করুণ অবস্থা প্রকাশ পেয়েছে। অতিরিক্ত খরার কারণে বর্গাচাষি আসলাম হোসেনের সব ফসল নষ্ট হয়ে যায়। নিরুপায় হয়ে একমাত্র সম্বল গরুটি বিক্রি করে জমির মালিকের পাওনা মিটিয়ে দেয়। বিষয়টিতে 'বোশেখ' কবিতায় বর্ণিত বৈশাখের করাল গ্রাসে হতদরিদ্র মানুষের সর্বস্ব হারানোর দিকটি ফুটে উঠেছে।

SSC বাংলা ১ম পত্র বোশেখ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · বোশেখ · সৃজনশীল

উদ্দীপকে 'বোশেখ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।

উদ্দীপক

আসলাম হোসেন একজন বর্গাচাষি। এক বছর অতিরিক্ত খরায় তার সব ফসল নষ্ট হয়ে যায়। কিন্তু জমির মালিককে ভাগের ফসল দিতেই হবে। নিরুপায় হয়ে সে তার একমাত্র সম্বল গরুটি বিক্রি করে জমির মালিকের পাওনা পরিশোধ করে।

উত্তর

আল মাহমুদের কবিতার মূল উপজীব্য- ঐতিহ্যপ্রীতি ও লোকজ শব্দের সুনিপুণ প্রয়োগ।

উত্তর

ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য কবি বৈশাখের বাতাসকে নিষ্ঠুর বলেছেন। 'বোশেখ' কবিতায় বলা হয়েছে, বৈশাখী ঝড়ে গবির-দুঃখী মানুষ ও অসহায় প্রাণীর নানা রকম ক্ষতি হয়। বুনোহাঁসের ঝাঁক বিচ্ছিন্ন হয়ে যায়, গরিব মাঝির পালের দড়ি ছেঁড়ে, চাষির ভিটে গুঁড়িয়ে দেয়, টুনটুনিদের বেগুন পাতার বাসা ছিঁড়ে ফেলে, বাবুই পাখির ঘর উড়িয়ে দেয়। এছাড়াও বৈশাখী ঝড়ো বাতাস জনজীবনে আরও নানা রকম ক্ষতি করে। এজন্য কবি বৈশাখের বাতাসকে নিষ্ঠুর বলেছেন।

উত্তর

উদ্দীপকে 'বোশেখ' কবিতায় উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগে দুঃখী-দরিদ্র মানুষের শিকার হওয়ার দিকটি ফুটে উঠেছে। 'বোশেখ' কবিতায় কবি বৈশাখের করাল গ্রাস ও আগ্রাসী থাবায় দুঃখী দরিদ্র মানুষের শিকার হওয়ার দিকটি তুলে ধরেছেন। বৈশাখের ঝড়ো বাতাস গরিব মাঝির পালের দড়ি ছিঁড়ে দেয়, উড়িয়ে নিয়ে যায় দরিদ্র চাষির ঘরের চালা। উদ্দীপকে প্রাকৃতিক দুর্যোগে দরিদ্র বর্গাচাষির করুণ অবস্থা প্রকাশ পেয়েছে। অতিরিক্ত খরার কারণে বর্গাচাষি আসলাম হোসেনের সব ফসল নষ্ট হয়ে যায়। নিরুপায় হয়ে একমাত্র সম্বল গরুটি বিক্রি করে জমির মালিকের পাওনা মিটিয়ে দেয়। বিষয়টিতে 'বোশেখ' কবিতায় বর্ণিত বৈশাখের করাল গ্রাসে হতদরিদ্র মানুষের সর্বস্ব হারানোর দিকটি ফুটে উঠেছে।

উত্তর

উদ্দীপকে বৈশাখের প্রতি কবির প্রতিবাদের দিকটি অনুপস্থিত থাকায় “উদ্দীপকটি 'বোশেখ' কবিতার সম্পূর্ণ ভাব ধারণ করতে পারেনি”- মন্তব্যটি যথার্থ। 'বোশেখ' কবিতায় কবি দেখিয়েছেন, বৈশাখের যত ধ্বংসযজ্ঞ অধিকাংশ ক্ষেত্রেই তার শিকার হতদরিদ্র মানুষ ও অসহায় প্রাণী। তাই কবি আক্ষেপের সুরে আহ্বান করেছেন, ধ্বংস যদি করতে হয় তবে পাপের টাকায় গড়া অট্টালিকা ধ্বংস করে দাও। উদ্দীপকেও দেখা যায়, প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতার শিকার হতদরিদ্র বর্গাচাষি। ভয়াল খরার শিকার হয়ে বর্গাচাষি আসলাম হোসেন একমাত্র সম্বল গরুটি বেচে জমির মালিকের পাওনা মিটিয়েছে, যা 'বোশেখ' কবিতায় বর্ণিত বৈশাখের করাল গ্রাসে হতদরিদ্র মানুষের সর্বস্ব হারানোর দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ। উদ্দীপকে খরার প্রকোপে দরিদ্র চাষির করুণ অবস্থার চিত্র তুলে ধরা হলেও এর প্রতি আক্ষেপ প্রকাশ পায়নি। অন্যদিকে 'বোশেখ' কবিতায় কবি বৈশাখের করাল গ্রাসে হতদরিদ্র মানুষের করুণ অবস্থা দেখে ক্ষুব্ধ হয়েছেন। তিনি আক্ষেপের সুরে এর প্রতিবাদ করেছেন। এ কবিতায় কবি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন। তাই উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে, আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSCবাংলা ১ম পত্রবোশেখ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

এবারের কাল বৈশাখির ঝড়ে জান-মালের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। মধুপুর গ্রামে ঝড়ে বাড়ি-ঘর উড়ে যায়, গাছপালা ও টেলিফোন-বিদ্যুতের খুঁটি উপড়ে যায়। কাল বৈশাখির সাথে হওয়া শিলা বৃষ্টিতে চাষিদের ফল-ফসলের ব্যাপক ক্ষতি হয়। গ্রামের চাষি মকবুল অসহায় ভাবে হাহাকার করে বলেন- গরিবের উপরই সব সময় কেন ঝড়ের এই তাণ্ডব!

Mymensingh · 2026

ক
'বোশেখ' কবিতায় কবি মহাবীর হনুমানের কথা কোথায় পড়েছেন?
খ
কবি বাতাসকে তার অতীত ইতিবাচক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন?
গ
উদ্দীপকে 'বোশেখ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
ঘ
“উদ্দীপকের মকবুলের কথায় কবিতার মূল সুরটি ফুটে উঠেছে।”- এ মন্তব্যটি বিশ্লেষণ করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.কবি বাতাসকে তার অতীত ইতিবাচক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন?

কবি বাতাসকে তার অতীত ইতিবাচক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.'বোশেখ' কবিতায় কবি মহাবীর হনুমানের কথা কোথায় পড়েছেন?

'বোশেখ' কবিতায় কবি মহাবীর হনুমানের কথা কোথায় পড়েছেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

রশিদ সাহেবের আবাসিক প্রকল্প সাইমাবাদের মধ্যে জাহিদের টিনের বাড়িটি একমাত্র আবাসস্থল। প্রভাবশালী রশিদ সাহেব বিনা নোটিশে লোক দিয়ে জাহিদদের বাড়িটি ভেঙে দেয়। নিরুপায় হয়ে জাহিদ তার বাল্যবন্ধু পুলিশের এসআই মুহিত হাসানকে বিষয়টি জানায়। মুহিত হাসান বাড়ির দলিলপত্র দেখে প্রশাসনিক ক্ষমতায় জাহিদের একমাত্র আশ্রয়টুকু ফিরিয়ে দেন। জাহিদ এরকম দখলদার দের হাত থেকে নিরীহ মানুষদের উদ্ধার করতে অনুরোধ করে।

Jessore · 2026

ক
কী দয়ালু মেঘের সাথি?
খ
"হায়রে কতো সুবিচারের গল্প শুনি।"- ব্যাখ্যা করো।
গ
উদ্দীপকের জাহিদের পরিস্থিতি যেদিক দিয়ে 'বোশেখ' কবিতার সঙ্গে সংগতিপূর্ণ তা ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকের মুহিত হাসান 'বোশেখ' কবিতার কবির আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন।"- মূল্যায়ন করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7."হায়রে কতো সুবিচারের গল্প শুনি।"- ব্যাখ্যা করো।

"হায়রে কতো সুবিচারের গল্প শুনি।"- ব্যাখ্যা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কী দয়ালু মেঘের সাথি?

কী দয়ালু মেঘের সাথি?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

সরকার গ্রামীণ অসহায় মানুষদের জন্য ভি.জি.এফ. কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পরিষদের তত্ত্বাবধানে খাদ্যপণ্য বিতরণ করে। কার্ডধারী শামসেরকে নির্ধারিত ৪০ কেজি চালের পরিবর্তে ৩০ কেজি দেওয়ায় সে প্রতিবাদ করলে বেদম প্রহার করে বের করে দেয় এবং তার কার্ড বাতিল করা হয়। এ সময় ধনাঢ্য সমাজসেবী চৌধুরি সাহেব এসে তাকে পর্যাপ্ত চাল, ডালসহ অন্যান্য সামগ্রী দিয়ে বাড়ি পৌঁছে দেন।

Rajshahi · 2026

ক
রামায়ণ কী?
খ
"হায়রে কতো সুবিচারের গল্প শুনি”- বলতে কী বোঝানো হয়েছে?
গ
উদ্দীপকে বর্ণিত ইউনিয়ন পরিষদের কর্মচারীদের আচরণের মাধ্যমে ফুটে ওঠা দিকটি 'বোশেখ ' কবিতার আলোকে ব্যাখ্যা করো।
ঘ
"উদ্দীপকটিতে 'বোশেখ' কবিতার সমগ্র ভাব ফুটে ওঠেনি।”- মন্তব্যটি যুক্তিসহ বুঝিয়ে লেখো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11."হায়রে কতো সুবিচারের গল্প শুনি”- বলতে কী বোঝানো হয়েছে?

"হায়রে কতো সুবিচারের গল্প শুনি”- বলতে কী বোঝানো হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.রামায়ণ কী?

রামায়ণ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

“উদ্দীপকের মকবুলের কথায় কবিতার মূল সুরটি ফুটে উঠেছে।”- এ মন্তব্যটি বিশ্লেষণ করো।উদ্দীপকে 'বোশেখ' কবিতার কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।কবি বাতাসকে তার অতীত ইতিবাচক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন কেন?'বোশেখ' কবিতায় কবি মহাবীর হনুমানের কথা কোথায় পড়েছেন?"উদ্দীপকের মুহিত হাসান 'বোশেখ' কবিতার কবির আকাঙ্ক্ষাকে ধারণ করেছেন।"- মূল্যায়ন কউদ্দীপকের জাহিদের পরিস্থিতি যেদিক দিয়ে 'বোশেখ' কবিতার সঙ্গে সংগতিপূর্ণ তা ব্যাখ্"হায়রে কতো সুবিচারের গল্প শুনি।"- ব্যাখ্যা করো।কী দয়ালু মেঘের সাথি?"উদ্দীপকটিতে 'বোশেখ' কবিতার সমগ্র ভাব ফুটে ওঠেনি।”- মন্তব্যটি যুক্তিসহ বুঝিয়ে লেউদ্দীপকে বর্ণিত ইউনিয়ন পরিষদের কর্মচারীদের আচরণের মাধ্যমে ফুটে ওঠা দিকটি 'বোশেখ "হায়রে কতো সুবিচারের গল্প শুনি”- বলতে কী বোঝানো হয়েছে?রামায়ণ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।