“উদ্দীপকের মকবুলের কথায় কবিতার মূল সুরটি ফুটে উঠেছে।”- এ মন্তব্যটি বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের মকবুলের কথায় 'বোশেখ' কবিতার বৈশাখী ঝড়ের বিরুদ্ধে কবির আক্ষেপ প্রকাশ পাওয়ায়, “উদ্দীপকের মকবুলের কথায় কবিতার মূল সুরটি ফুটে উঠেছে" মন্তব্যটি সমর্থনযোগ্য। 'বোশেখ' কবিতায় কবি দেখিয়েছেন প্রকৃতির যত নিষ্ঠুরতা, নির্মমতা- সবই গরিব ও হতদরিদ্রের বিরুদ্ধে। তাই তিনি বৈশাখী ঝড়ের বিরুদ্ধে আক্ষেপ করেছেন। তিনি বৈশাখী ঝড়ের কাছে অত্যাচারীর অবসান কামনা করেন। উদ্দীপকের মকবুল চাষি দেখেছেন বৈশাখী ঝড়ের কবলে কেবল হতদরিদ্র ও অসহায় মানুষই সর্বস্বান্ত হয়েছে। তাদের ঘরবাড়ি, গাছপালা ও ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে। তাই তিনি এই ঝড়ের বিরুদ্ধে আক্ষেপ করেছেন। 'বোশেখ' কবিতায়ও কবি দেখিয়েছেন বৈশাখী ঝড়ের তাণ্ডবে ক্ষতি হয় কেবল হতদরিদ্র মানুষ ও অসহায় প্রাণীদের। এই ঝড় গরিবদের শোষণ করে গড়ে তোলা ধনীদের কিছু করতে পারে না। তাই কবি আক্ষেপ করেছেন। 'বোশেখ' কবিতায় কবির সাম্যবাদী দর্শনের প্রকাশ ঘটেছে। প্রাকৃতিক দুর্যোগ অধিকাংশ ক্ষেত্রেই গরিব ও হতদরিদ্র মানুষের ক্ষতি করে। দরিদ্র মাঝি, চাষি, অসহায় প্রাণী এই ঝড়ের ক্ষতির সম্মুখীন হয়। তাই কবি আক্ষেপ করে কালবৈশাখি ঝড়ের কাছে মিনতি করেছেন- ধ্বংস করতে হলে গরিবকে শোষণের মাধ্যমে গড়ে তোলা ধনীর অট্টালিকা ধ্বংস করুক। উদ্দীপকের মকবুলও কালবৈশাখি ঝড়ের বিরুদ্ধে আক্ষেপ করেছেন। তাই আলোচ্য মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বোশেখ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বোশেখ · সৃজনশীল
“উদ্দীপকের মকবুলের কথায় কবিতার মূল সুরটি ফুটে উঠেছে।”- এ মন্তব্যটি …
উদ্দীপক
Mymensingh · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর