"উদ্দীপকটিতে 'বোশেখ' কবিতার সমগ্র ভাব ফুটে ওঠেনি।”- মন্তব্যটি যুক্তিসহ বুঝিয়ে লেখো।
উত্তর: উদ্দীপকে কালবৈশাখির করাল রূপসহ নানা বিষয় অনুপস্থিত থাকায় "উদ্দীপকটিতে 'বোশেখ' কবিতার সমগ্র ভাব ফুটে ওঠেনি" মন্তব্যটি যথার্থ। বোশেখ' কবিতায় কবি বৈশাখের করাল রূপের বর্ণনা দিয়েছেন। তবে বৈশাখের সেই রুদ্র রূপ শুধু গরিব-দুঃখীদের প্রতিই আঘাত হানে। ধনীর অট্টালিকার কোনো ক্ষতি সাধন করতে পারে না। উদ্দীপকে সরকার গ্রামীণ অসহায় মানুষদের জন্য ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ইউনিয়ন পরিষদে খাদ্যপণ্য দেয়। কার্ডধারী শামসেরকে চাল কম দিলে সে এর প্রতিবাদ করলে কর্মচারীরা তাকে বেদম প্রহার করে। এ বিষয়টি 'বোশেখ' কবিতায় বর্ণিত অসহায়ের প্রতি অত্যাচারের দিকটি নির্দেশ করে। এটি ছাড়াও 'বোশেখ' কবিতায় আরও নানা বিষয় আছে যেগুলো উদ্দীপকে অনুপস্থিত। 'বোশেখ' কবিতায় কবি বৈশাখের রুদ্র রূপের কাছে মিনতি করেছেন যেন সে ধনীর অট্টালিকা গুঁড়িয়ে দেয়। কবির এই মিনতির মধ্য দিয়ে আসলে তাঁর সাম্যবাদী মানসিকতার প্রকাশ ঘটেছে। সেই বিষয়টি উদ্দীপকে নেই। কবিতায় কবি বৈশাখের বিধ্বংসী প্রতীকের মধ্য দিয়ে অত্যাচারীর অবসান কামনা করেছেন। এছাড়াও কবি আলোচ্য করিতায় নানা পৌরাণিক অনুষঙ্গ টেনেছেন যে গুলোর কোনো ইঙ্গিত উদ্দীপকে নেই। সেখানে কেবল অসহায়ের প্রতি অত্যাচারের দিকটির প্রকাশ ঘটেছে। তাই বলা যায়, উদ্দীপকটিতে 'বোশেখ' কবিতার সমগ্র ভাব ফুটে ওঠেনি।
SSC বাংলা ১ম পত্র বোশেখ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বোশেখ · সৃজনশীল
"উদ্দীপকটিতে 'বোশেখ' কবিতার সমগ্র ভাব ফুটে ওঠেনি।”- মন্তব্যটি যুক্ত…
উদ্দীপক
Rajshahi · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর