উদ্দীপকের জাহিদের পরিস্থিতি যেদিক দিয়ে 'বোশেখ' কবিতার সঙ্গে সংগতিপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: শোষকশ্রেণির গরিব-দুঃখীর ওপর অত্যাচারের প্রসঙ্গ বিবেচনায় উদ্দীপকের জাহিদের পরিস্থিতি 'বোশেখ' কবিতার সঙ্গে সংগতিপূর্ণ। 'বোশেখ' কবিতায় আল মাহমুদ কেবল বৈশাখের ধ্বংসলীলার বর্ণনার পাশাপাশি তিনি এর মাধ্যমে সামাজিক বৈষম্য ও শোষণের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দিয়েছেন। তিনি বৈশাখের কাছে আহ্বান করেছেন- ধ্বংস যদি করতেই হয় তাহলে গুঁড়িয়ে দাও সেসব অট্টালিকা যেগুলো গড়ে উঠেছে শ্রমজীবী সাধারণ মানুষকে শোষণ করে। কবি বৈশাখের ধ্বংসশক্তিকে অত্যাচারীর বিরুদ্ধে প্রয়োগ করার আহ্বান জনিয়েছেন। উদ্দীপকের জাহিদ শোষিত ও অত্যাচারিত শ্রেণির প্রতিচ্ছবি। নিজের আবাসিক প্রকল্পের স্বার্থে রশিদ সাহেব বিনা নোটিশে জাহিদদের বাড়িটি ভেঙে দেয়। জাহিদ এরকম দখলদার, শোষক ও অত্যাচারী শ্রেণির হাত থেকে মানুষের মুক্তি কামনা করেছে। 'বোশেখ' কবিতায় কবি আল মাহমুদ বৈশাখের' কাছে আহ্বান জানিয়েছেন যে, গরিব-দুঃখীর বিরুদ্ধে যেন বৈশাখ নির্মমতা, নিষ্ঠুরতা না দেখায়। বৈশাখ যদি ধ্বংস করতেই চায় তাহলে যেন শোষক ও অত্যাচারী শ্রেণির অট্টালিকা ধ্বংস করে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বৈশাখের করাল গ্রাসে পড়ে দুঃখী-দরিদ্র মানুষ ও অসহায় কোনো প্রাণী। এভাবে জাহিদের পরিস্থিতি 'বোশেখ' কবিতার সঙ্গে সংগতিপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বোশেখ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বোশেখ · সৃজনশীল
উদ্দীপকের জাহিদের পরিস্থিতি যেদিক দিয়ে 'বোশেখ' কবিতার সঙ্গে সংগতিপূ…
উদ্দীপক
Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর