নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও: বিচারপতি তোমার বিচার করবে যারা আজ জেগেছে এই জনতা, এই জনতা। তোমার গুলির, তোমার ফাঁসির, তোমার কারাগারের পেষণ শুধবে তারা ও জনতা, এই জনতা। Q. 'আমাদের নতুন গৌরবগাথা' এর শিক্ষার্থী-জনতা আর কবিতাংশের জনতার জাগরণের কারণ নিচের কোন বাক্যে সার্থকভাবে প্রকাশ পেয়েছে?
ক. আন্দোলন অভ্যুত্থানে রূপ নেয়।
খ. শিক্ষার্থীদের আন্দোলনের সাথে যুক্ত হতে সমাজের অপরাপর মানুষের কোনো অসুবিধাই হয়নি।
গ. এবারের সুযোগকে তাই আমাদের রক্ষা করতে হবে।
ঘ. দুর্নীতি আর তামাশার মধ্যে পুরো জনগোষ্ঠী ভয়ানক অসম্মান বোধ আর অনিশ্চয়তার শিকার হয়েছিল।
উত্তর: দুর্নীতি আর তামাশার মধ্যে পুরো জনগোষ্ঠী ভয়ানক অসম্মান বোধ আর অনিশ্চয়তার শিকার হয়েছিল।
SSC বাংলা ১ম পত্র আমাদের নতুন গৌরবগাথা MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · আমাদের নতুন গৌরবগাথা · MCQ