উদ্দীপকের কৃষ্ণা মণ্ডল 'মমতাদি' গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকের কৃষ্ণা মণ্ডল 'মমতাদি' গল্পের মা (খোকার মা) চরিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ। 'মমতাদি' গল্পটি মানবিক আচরণের দিককে প্রাধান্য পেয়ে গড়ে উঠেছে। এখানে সংসার যন্ত্রণায় পড়ে অবগুন্ঠন মুক্ত হয়ে জীবিকার সন্ধানে বের হওয়া এক নারীর কাহিনি বর্ণিত হয়েছে। কার্যপরিবেশে সে যেভাবে নিজেকে উপস্থাপন করেছে প্রতিদানে সে তাতোধিক পেয়ে তৃপ্ত হয়েছে। প্রথম দিন কাজের সন্ধানে বের হয়ে মমতাদি খোকার মায়ের মুখোমুখি হয়। তার সারল্যে মুগ্ধ খোকার মা তাকে আপন করে নেয়। আশার অধিক মাইনে দিয়ে তাকে কাজ দেয়। সাথে দেয় অধিকার, স্নেহ-ভালোবাসা। এ সত্যিই মনোমুগ্ধকর। একজন গৃহকর্মী তার গৃহকর্তৃর কাছে এতোটা গ্রহণযোগ্য ও মর্যাদাপূর্ণ আসন পেয়েছে এমনটি সত্যিই বিরল। আর এ বিষয়টি লেখকের মনোযোগের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। যে জন্য অসহায় মমতাদির পাশে পায় স্কুল পড়ুয়া ছেলেটিসহ গোটা পরিবারকে। আমরা দেখতে পাই উদ্দীপকেও এমনই ধরনের এক সহমর্মিতা বা মহানুভবতার পরিচয় ফুটে উঠেছে। উদ্দীপকে কৃষ্ণা মডলের কাপড়ের দোকানের বিপণন কর্মী চামেলী তার নিজের আচরণ দিয়ে কৃষ্ণা মন্ডলের হৃদয় জয় করেছে। আর সেটা শুধু দোকানের বিপণন কর্মী হিসেবেই নয়, বাসার অভ্যন্তরেও তার অবাধ বিচরণ প্রমাণ করে চামেলী একজন বিশ্বস্ত ও নির্ভরযোগ্য চরিত্র। যার কাছে নিজের সম্পত্তিই নয় পৃথিবীর শ্রষ্ঠ সম্পদ সন্তানও নিরাপদ। তাই তো প্রতিদানস্বরূপ চামেলীর বেতন দ্বিগুণ বৃদ্ধি করে দেন। যেটা গল্পের মায়ের চরিত্রেও আমরা লক্ষ করি। সেখানে মমতাদির আশার অতিরিক্ত বেতন নির্ধারণ করেছিলেন মমতাদির জন্য। তাই বলা যায় গল্পের খোকার মা ও উদ্দীপকের কৃষ্ণা মন্ডল চরিত্রদ্বয় সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
উদ্দীপকের কৃষ্ণা মণ্ডল 'মমতাদি' গল্পের কোন চরিত্রের সঙ্গে সাদৃশ্যপূ…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর