"উদ্দীপকের কল্পনা যেন 'মমতাদি' গল্পের মমতাদির বাস্তব রূপায়ণ।” মূল্যায়ন কর।
উত্তর: "উদ্দীপকের কল্পনা যেন 'মমতাদি' গল্পের মমতাদির বাস্তব রূপায়ণ”- মন্তব্যটি যথার্থ। আমাদের সমাজে গৃহকর্মীর কাজ করা মানুষগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাদের দায়িত্ব পালন করে। কিন্তু মানুষ তাদের সঠিকভাবে মূল্যায়ন করে না। অথচ তারা পরিশ্রম করে সংসারে টিকে থাকতে চায়। উদ্দীপকের কল্পনা অকালে স্বামীকে হারিয়ে দুটি সন্তান নিয়ে দিশেহারা হয়ে পড়ে। জীবন-জীবিকার তাগিদে সে পাশের বাড়িতে গৃহকর্মীর কাজ নেয়। সকাল থেকে রাত অবধি সে নিষ্ঠার সঙ্গে কাজ করে। গৃহকত্রীর তিরস্কার সহ্য করেও সে কঠোর পরিশ্রম করে সন্তানদের মুখে দুমুঠো খাবার তুলে দেওয়ার জন্য। 'মমতাদি' গল্পের মমতাদিও অভাবে পড়ে অন্যের বাড়িতে কাজ করতে যায়। বাড়ির কাজগুলো অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে। বাড়ির কাজের প্রতি দায়িত্ববোধে সবাই তার প্রতি মুগ্ধ হয়। উদ্দীপকের কল্পনা ও 'মমতাদি' গল্পের মমতাদি উভয়েই অভাব-অনটনে পড়ে অন্যের বাড়িতে কাজ করতে বাধ্য হয়। তারা কাজে দায়িত্বশীলতার পরিচয় দেয়। উভয়েই সংসারের জন্য লড়াই করতে থাকে। তাই বলা যায় যে, প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
"উদ্দীপকের কল্পনা যেন 'মমতাদি' গল্পের মমতাদির বাস্তব রূপায়ণ।” মূল্য…
উদ্দীপক
Dinajpur · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর