“উদ্দীপকের বক্তব্যে 'মমতাদি' গল্পের সমগ্র অংশ ধারণ করেনি।”- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।
উত্তর: “উদ্দীপকের বক্তব্য 'মমতাদি' গল্পের সমগ্র অংশ ধারণ করেনি।”- মন্তব্যটি যথার্থ। সমাজে সব মানুষের অবস্থান একরকম হয় না। অনেক সময় মানুষকে অনিচ্ছা সত্ত্বেও অনেক কাজ করতে হয়, যা তার প্রত্যাশিত নয়। তাই কোনো মানুষ সম্পর্কে না জেনে-বুঝে কোনো মন্তব্য বা খারাপ আচরণ করা উচিত নয়। উদ্দীপকে দেখা যায়, মা মারা যাওয়ার কারণে ছালেহা খালার বাড়িতে আশ্রয় নেয়। তার আগমন খালা মেনে নিতে পারে না। এ জন্য তাকে দিয়ে সংসারের সব কাজ করিয়ে নেয়। খালা ছাড়া অন্য সবাই তার কাজ ও আচরণে খুব খুশি। সালেহার মতোই 'মমতাদি' গল্পের মমতাদি স্বামীর চাকরি চলে যাওয়ায় বাধ্য হয়ে অন্যের বাড়িতে কাজ নেয়। এখানে অবস্থাগত মিল থাকলেও উদ্দীপকটি 'মমতাদি' গল্পের সমগ্র বিষয়কে ধারণ করেনি। গল্পে মমতাদির সবার কাছে আপন হয়ে ওঠা এবং গৃহকর্ত্রীর একান্ত নির্ভরযোগ্য হয়ে ওঠার বিষয়টি উদ্দীপকে নেই। উদ্দীপকে ছালেহার খালা নির্দয় ও স্বার্থপর; 'মমতাদি' গল্পে গৃহকর্ত্রী উদার ও মানবিক। 'মমতাদি' গল্পের মমতাদি ছালেহার মতো অন্যের বাড়ি গিয়ে কাজ করার দিক দিয়ে এক হলেও গল্পের অন্যান্য বিষয়- যেমন গৃহকর্মীদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি সহমর্মিতা, তাদের গুরুত্ব, নারীর ব্যক্তিত্ববোধ ইত্যাদি বিষয় অনুপস্থিত। তাই সার্বিক বিচারে বলা যায়, উদ্দীপকের বক্তব্য 'মমতাদি' গল্পের সমগ্র অংশ ধারণ করেনি। সুতরাং বলা যায়, মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
“উদ্দীপকের বক্তব্যে 'মমতাদি' গল্পের সমগ্র অংশ ধারণ করেনি।”- মন্তব্য…
উদ্দীপক
Comilla · 2020
উত্তর
উত্তর
উত্তর
উত্তর