মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?
উত্তর: নিজেকে স্পষ্টভাবে প্রকাশ না করে শুধু কাজের মধ্যে ডুবে থাকার কারণে লেখক মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলেছেন। 'মমতাদি' গল্পে মমতাদি কাজ করতে এসে সবার কাছ থেকে নিজেকে আলাদা করে রাখত। প্রয়োজন ছাড়া কারও সঙ্গে কথা বলত না। নিজের খেয়ালে সব কাজ করে যেত। ছায়া যেমন শান্ত-স্নিগ্ধ, সেটা ধরা যায় না, মমতাদির ভেতরের কথাও তেমনই প্রকাশ্যে জানা যায় না। লেখক তাকে সব সময় নির্বিকার দেখেছেন। লেখকের মনে হয়েছে তার কোনো অনুভূতি নেই, নীরব। এ কারণেই তিনি মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলেছেন।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?
উত্তর