উদ্দীপকের চামেলী 'মমতাদি' গল্লের মমতাদি চরিত্রের প্রতিনিধিত্ব করে কি? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের চামেলী মমতাদি গল্পের মমতাদিকে পরিপূর্ণ না হলেও অনেকটাই প্রতিনিধিত্ব করে। 'মমতাদি' গল্পের মমতাদি স্বামী সন্তান নিয়ে খুব অসহায় জীবন-যাপন করছিল। মমতাদির স্বামীর চার মাস চাকরি ছিল না। সংসার চালাতে মমতাদি তাই অন্যের বাড়ি রান্নার কাজ খুঁজতে বের হন। লোক-লজ্জার ভয় ঠেলে মমতাদি সংসারের প্রয়োজনে প্রথমবারের মতো উপার্জনের জন্য অন্যের দ্বারস্থ হন। নিজের স্বভাব বৈশিষ্ট্য দিয়ে মমতাদি প্রথমেই গৃহকর্তৃর আস্থা অর্জন করতে সমর্থ হন। এরপর বাড়ির ছোটো ছেলেটিও মমতাদির খুব আপন হয়ে যায়। অবশ্য মমতাদির গৃহকর্তৃ বা খোকার মার উদারতায় আগেই আশানুরূপ বেতন নির্ধারণ হয়েছিল। সেটা যতটা না পরিশ্রমিক তার থেকেও বেশি মানবিকতা বা মনুষ্যত্বের পরিচয় বহন করে। অন্যদিকে উদ্দীপকের চামেলীকেও আমরা জীবন-সংগ্রাম করতে দেখি। স্বামীর চাকরি চলে যায় অর্থনৈতিক মন্দার কারণে। চামেলী বিপণন কর্মী হিসেবে কাজ নেয় শহরের বড়ো ব্যবসায়ী কৃষ্ণা মডলের কাপড়ের দোকানে। অল্প দিনেই নিজের কর্মদক্ষতা ও স্বচ্ছতা দিয়ে চামেলী কৃষ্ণামন্ডলের আস্থা অর্জন করে ফেলে। তারই সূত্র ধরে গৃহ-অভ্যন্তরেও চামেলীর প্রভাব বাড়তে থাকে। নিজের সন্তানদের স্কুলে আনা-নেওয়া করার ভার পড়ে চামেলীর উপর। সে পরীক্ষায়ও চামেলী ভালোভাবে উতরে গেলে, চামেলীকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। ব্যবসায়ী কৃষ্ণা মণ্ডল চামেলীর কাজ-কর্মে খুশী হয়ে তার মাসিক বেতন দ্বিগুণ করে দেন। এতে চামেলীও ভীষণ খুশি হয়। এখানে মমতাদি ও উদ্দীপকের চামেলীর সাথে বেশ মিল লক্ষ করা যায়। তবে মমতাদির স্নেহ-করুণা ও ভালোবাসার এক অসীম শক্তি ছিল। নিজের ভেতরে আপন ব্যথা-বেদনা লুকিয়ে অন্যকে খুশি করার যে প্রেরণা মমতাদির ছিলো, তা চামেলী চরিত্রের মধ্যে অনুপস্থিত। তাছাড়া শারীরিক ও মানসিক নির্যাতনের যে আভাস মমতাদি গন্দের মধ্যে রয়েছে তা উদ্দীপকে দেখা যায় না। তাই সব মিলিয়ে বললে, উদ্দীপকের চামেলী 'মমতাদি' গল্পের মমতাদির অনেকটাই প্রতিনিধিত্ব করে, তবে সর্বাংশে নয়।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
উদ্দীপকের চামেলী 'মমতাদি' গল্লের মমতাদি চরিত্রের প্রতিনিধিত্ব করে ক…
উদ্দীপক
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর