'ভর্ত্সনা নয় আবেদন' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: বেশি রসগোল্লা খেলে অসুখ করতে পারে ভেবে আর না খাওয়ার আবেদন প্রসঙ্গে কথাটি এসেছিল। মমতাদি এক অসহায় মানবিক মানুষ। সংসারের প্রয়োজনে কাজ করলেও তার ভেতরটা ছিল মায়া-মমতা ও স্বচ্ছতায় পরিপূর্ণ। নিজের সংসারের মতো এ সংসারের ভালো-মন্দ দেখাও তার দায়িত্ব বলে ধরে নিয়েছিলো। তাইতো বাড়ির ছোটো ছেলেটা যখন লুকিয়ে অনেকগুলো রসগোল্লা খেয়ে ফেলেছিল, তখন স্নেহপ্রবণ মমতাদির হৃদয় এক অজানা আকাঙ্কায় কেঁপে উঠেছিল। তিনি খোকাকে এ খাওয়া থেকে নিবৃত করেন। তবে সেটা শাসন বা ভর্ৎসনা করে নয়। এক বিশেষ ধরনের আবেদন। যার মাঝে স্নেহ-মমতার স্পর্শ ছিল। যেটা খোকাকে খুব মুগ্ধ করেছিল। যেটা মায়ের স্নেহ-শাসনকেও উপেক্ষা করার মতো।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
'ভর্ত্সনা নয় আবেদন' বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর