চড় খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন?
ক. লজ্জা পেয়ে
খ. আত্মসম্মানের জন্য
গ. বিপদের আশঙ্কায়
ঘ. চাকরি যাওয়ার ভয়ে
উত্তর: আত্মসম্মানের জন্য
ব্যাখ্যা: গল্পকথক একদিন মমতাদির গালে তিনটি আঙুলের দাগ দেখতে পেয়ে তাকে জিজ্ঞেস করে কেউ তাকে চড় মেরেছে কি না। কিন্তু মমতাদি বিষয়টি আড়াল করে বলে, সে নিজেই নাকি মশা মারতে গিয়ে এমনটা করেছে। এখানে মমতাদি লজ্জা পেয়ে, বিপদের আশঙ্কা কিংবা চাকরি যাওয়ার ভয়ে নয়, বরং আত্মসম্মানের জন্যই চড়ের বিষয়টি গোপন করেছিল।
SSC বাংলা ১ম পত্র মমতাদি MCQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · MCQ