অবস্থানগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মরিয়ম ও 'মমতাদি' গল্পের মমতাদির চেতনাগত বৈসাদৃশ্যও বিদ্যমান। বিশ্লেষণ করো।
উত্তর: অবস্থানগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মরিয়ম ও 'মমতাদি' গল্পের মমতাদির চেতনাগত বৈসাদৃশ্যও বিদ্যমান। গৃহকাজে সহায়তার জন্য অনেক পরিবারেই গৃহকর্মী রাখা হয়। গৃহকর্মী হলেও তারাও মানুষ। তাদের সাথে অমানবিক আচরণ করা ঠিক নয়। একটি পরিবারে তাদের সাথে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের গুরুত্ব অত্যধিক। 'মমতাদি' গল্পের গৃহকর্মে নিয়োজিত মানুষের প্রতি মানবিক আচরণ করার দিকটিই প্রাধান্য পেয়েছে। মমতাদি গল্প কথকের ভাষায় গৃহকর্মীর কাজে নিয়োজিত হলেও এ পরিবারের সকলে তার সাথে ভালো আচরণ করে। স্কুলপড়ুয়া ছেলেটিকে সে ছোটো ভাইয়ের মর্যাদা দেয়। আবার ছেলেটির মা মমতাদির মনিব হলেও অত্যন্ত মানবিক। উদ্দীপকের মরিয়মের স্বামী বেকার। আর সন্তানও অসুস্থ। তাই সে অসুস্থ সন্তানের চিকিৎসা ও সংসারের খরচ চালাতে আমজাদ সাহেবের বাসায় কাজ নেয়। কাজের ফাঁকে আমজাদ সাহেবের ছোটো মেয়ে সীমাকে পড়ায় ও গল্পগুজব করে। কিন্তু মিসেস আমজাদ এটি সহ্য করতে পারতেন না। কখনো কখনো মরিয়মকে তিনি মারধোর করলেও মরিয়ম নীরবে তা সহ্য করত। আত্মমর্যাদাবোধ প্রকাশ করত না। কিংবা এমন চেতনা লক্ষণীয় নয়। কিন্তু মমতাদি আত্মমর্যাদাবোধসম্পন্ন একটি মেয়ে। অন্যের বাড়িতে কাজ করলেও সে নিজে যেমন আদর ও সম্মান প্রত্যাশী ছিল তেমনি অন্যকেও স্নেহভালোবাসা দেবার ক্ষেত্রে তার মধ্যে দ্বিধা ছিল না। তাই যথার্থ বলা যায়, মরিয়ম ও মমতাদির মধ্যে চেতনাগত বৈসাদৃশ্য বিদ্যমান।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
অবস্থানগত সাদৃশ্য থাকলেও উদ্দীপকের মরিয়ম ও 'মমতাদি' গল্পের মমতাদির …
উদ্দীপক
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর