উদ্দীপকের রাবেয়ার সাথে 'মমতাদি' গল্পের মমতাদির বৈসাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের রাবেয়ার সাথে 'মমতাদি' গল্পের মমতাদির বৈসাদৃশ্যপূর্ণ দিকটি হচ্ছে গল্পকথকসহ বাড়ির সবাই আপন হয়ে যাওয়া। 'মমতাদি' গল্পে মমতাদি সংসারের প্রয়োজনে বাধ্য হয়ে গল্পকথকের বাড়িতে ঝিয়ের কাজ করে। নানা শঙ্কার মধ্যে থেকে সে তার কাজ নিপুণভাবে সম্পন্ন করে। তার কাজে গল্পকথকসহ সবাই প্রশংসা করে এবং সৌহার্দপূর্ণ আচরণ করে। গল্পের গৃহকর্ত্রী তাকে বাড়ির কাজের মানুষ না ভেবে নিজের পরিবারের একজন সদস্য হিসেবে বিবেচনা করে। উদ্দীপকে বর্ণিত কিশোরী রাবেয়া শিউলি বেগমের বাসায় ঝিয়ের কাজ করে। বাসার সকল কাজ তাকে করতে হয়। তবু সামান্য ভুল হলে বাড়ির গৃহকর্ত্রী রাবেয়াকে নানা নির্যাতন করে। 'মমতাদি' গল্পে মমতাদিও অন্যের বাসায় ঝিয়ের কাজ করে। মমতাদিকে বাড়ির সবাই আপন করে নিয়েছে। তাকে পরিবারের সদস্য মনে করে সবাই। অপর দিকে উদ্দীপকের রাবেয়া সারাদিন নানা কাজ করেও গৃহকর্ত্রীর অকথ্য নির্যাতনের শিকার হয়। তাই বলা যায়, বাড়ির সবার সাথে আপন হয়ে যাওয়ার দিকটির সাথে উদ্দীপকের কিশোরী রাবেয়া এবং 'মমতাদি' গল্পের মমতাদির বৈসাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
উদ্দীপকের রাবেয়ার সাথে 'মমতাদি' গল্পের মমতাদির বৈসাদৃশ্য ব্যাখ্যা …
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর