লতিফার সাথে 'মমতাদি' গল্পের মমতাদির সাদৃশ্য ব্যাখ্যা করো।
উত্তর: অভাবের তাড়নায় অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ নেওয়ার দিক থেকে উদ্দীপকের লতিফার সাথে 'মমতাদি' গল্পের মমতাদির সাদৃশ্য লক্ষ করা যায়। 'মমতাদি' গল্পের মমতাদি একজন দায়িত্বশীল গৃহকর্মী। স্বামীর চাকরি চলে যাওয়ায় মর্যাদাসম্পন্ন ঘরের বউ হয়েও একরকম বাধ্য হয়েই তাকে গৃহকর্মীর কাজ নিতে হয়। তবে অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজ করলেও আত্মসম্মানবোধ তার অটুট ছিল। নিজের কর্মনিষ্ঠা ও ব্যক্তিত্ব দিয়ে অল্পদিনের মধ্যেই সে লেখকদের বাড়ির সকলের মন জয় করে নেয়। উদ্দীপকে লতিফা নামের এক গৃহকর্মীর কথা বলা হয়েছে। অভাবের কারণে শিশু বয়সেই তাকে লিজাদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজে নামতে হয়। ফলে শৈশবের আনন্দ থেকে সে বঞ্চিত হয়। অন্যদিকে, 'মমতাদি' গল্পের মমতাদি মর্যাদাসম্পন্ন ঘরের গৃহবধূ। তার একটি ছেলেও রয়েছে। এমতাবস্থায়, হঠাৎ তার স্বামী চাকরি হারিয়ে বেকার হয়ে পড়ে। ফলে সংসারের খরচ চালাতে তাকে হিমশিম খেতে হয়। তাই একরকম বাধ্য হয়েই তাকে লেখকদের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজে নামতে হয়, যেমনটি উদ্দীপকের লতিফার ক্ষেত্রেও পরিলক্ষিত হয়। এ দিক থেকে উদ্দীপকের লতিফার সাথে 'মমতাদি' গল্পের মমতাদির সাদৃশ্য লক্ষ করা যায়।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
লতিফার সাথে 'মমতাদি' গল্পের মমতাদির সাদৃশ্য ব্যাখ্যা করো।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর