উদ্দীপকের পাতার মায়ের মধ্যে 'মমতাদি' গল্পের মমতাদি চরিত্রের কোন গুণটি ফুটে উঠেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের পাতার মায়ের মধ্যে 'মমতাদি' গল্পের মমতাদি চরিত্রের কর্মনিষ্ঠা ও স্নেহশীলতার গুণটি ফুটে উঠেছে। 'মমতাদি' গল্পে মমতাদি চরিত্রটি বিশেষ গুণে গুণান্বিত। মমতাদির মধ্যে বহুমুখী মানবিক গুণের সমাহার রয়েছে। মমতাদি অন্যের বাড়িতে কাজ করলেও পরিবারের সবাইকে আপন মনে করেছে। গৃহকর্ত্রীর ছোটো ছেলেটিকে স্নেহের মায়াডোরে বেঁধেছে। ছোটো ভাইয়ের মতোই আদর-স্নেহ করেছে। তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। কোনো কাজের দিঙ্নির্দেশনা না থাকলেও নিজের দায়িত্ববোধ থেকে উক্ত কাজ সম্পাদন করেছে। মমতাদির কর্তব্যনিষ্ঠায় গৃহকর্ত্রী সন্তুষ্ট হয়েছে। উদ্দীপকের পাতার মা ষোলো বছর যাবত সুমনাদের বাসায় কাজ করে। সুমনাকে সে মাতৃস্নেহে লালন-পালন করেছে। এজন্য সুমনার মা তাকে পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করেন। পাতার মা শুধু সুমনা নয় বরং পরিবারের সবার প্রতি স্নেহদৃষ্টি রাখে। সুমনাদের সুখে-দুঃখে পাতার মা ছায়ার মতো পাশে থেকেছে। 'মমতাদি' গল্পেও মমতাদি চরিত্রে স্নেহশীলতা ও কর্তব্যনিষ্ঠার গুণ লক্ষ করা যায়। পাতার মা মমতাদির মতোই সুমনাদের পরিবারে কর্মনিষ্ঠা ও স্নেহশীল ভূমিকা পালন করেছে। তাই বলা যায়, উদ্দীপকের পাতার মায়ের মধ্যে 'মমতাদি' গল্পের মমতাদি চরিত্রে কর্মনিষ্ঠা ও স্নেহশীলতার গুণটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল
উদ্দীপকের পাতার মায়ের মধ্যে 'মমতাদি' গল্পের মমতাদি চরিত্রের কোন গু…
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর