শেয়ারFacebookWhatsApp

"উদ্দীপকের সুমনার মা এবং 'মমতাদি' গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন''বিশ্লেষণ করো।

উত্তর: "উদ্দীপকের সুমনার মা এবং 'মমতাদি' গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন।"- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 'মমতাদি' গল্পে খোকার মা অত্যন্ত মানবিকবোধসম্পন্ন মানুষ। মমতাদি অভাবের তাড়নায় তাদের বাসায় গৃহকর্মীর কাজ নেয়। গৃহকর্ত্রী হিসেবে খোকার মা মমতাদির সাথে সৌহার্দপূর্ণ আচরণ করেছেন। গৃহকর্মী তথা কাজের মেয়ে বলে তাকে মোটেও অবজ্ঞা বা অবহেলা করেননি। তার ছোটো ছেলেটিকে মমতাদি আদর-স্নেহ করলে তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। মমতাদিকে নিজের পরিবারের আপনজন হিসেবে গ্রহণ করেছেন। এতে গৃহকর্ত্রীর উদারমনার পরিচয় পাওয়া যায়। গৃহকত্রী সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশে দাঁড়িয়েছেন। উদ্দীপকের পাতার মা সুমনাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করে। প্রায় ষোলো বছর যাবত সে উক্ত কাজে নিয়োজিত রয়েছে। সুমনাকে সে ছোটোবেলা থেকেই আদর-স্নেহ ও মায়া-মমতা দিয়ে বড়ো করেছে। দীর্ঘদিন সুমনাদের বাসায় অবস্থান করায় পাতার মা যেন সুমনাদের পরিবারের সদস্য হয়ে গেছে। বিশেষ করে সুমনার মা পাতার মায়ের প্রতি বিশেষ সহানুভূতি প্রদর্শন করেন। এজন্য পাতার মা সুমনাদের সুখে-দুঃখে নিজেকে জড়িয়ে রেখেছে। সুমনার মা যেন পাতার মাকে সহমর্মিতা দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছেন। পরিশেষে উদ্দীপক ও 'মমতাদি' গল্পের আলোকে বলা যায়, উভয় স্থানেই দুজন গৃহকর্ত্রী তাদের গৃহকর্মীর প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করেছেন। তারা গৃহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রী মমতাদির প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করে উদারমনার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। অপরদিকে উদ্দীপকের সুমনার মা তার গৃহকর্মীর প্রতি একই আচরণ করেছেন। সুমনার মা পাতার মাকে নিজ পরিবারের সদস্য মনে করেছেন। গৃহকর্মী হিসেবে পাতার মাকে অনাদর-অবহেলা বা কোনো রূঢ় আচরণ করেননি। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের সুমনার মা এবং 'মমতাদি' গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন।

SSC বাংলা ১ম পত্র মমতাদি CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলা ১ম পত্র · মমতাদি · সৃজনশীল

"উদ্দীপকের সুমনার মা এবং 'মমতাদি' গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহ…

উদ্দীপক

গৃহকর্মী হিসেবে গ্রাম থেকে আসেন পাতার মা। ষোলো বছর যাবত সুমনাদের বাসায় প্রায় সব কাজ করেন তিনি। পাতার মা সুমনাকে মাতৃস্নেহে লালন-পালন করছেন। সুমনার মাও পাতার মাকে কাজের মানুষ নয় বরং পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করেন। সুখে দুঃখে সুমনাদের পরিবারে জড়িয়ে আছেন তিনি। কেবল সুমনা নয় পরিবারের সবার প্রতিই তার স্নেহদৃষ্টি।

Rajshahi · 2023

উত্তর

মমতাদি জীবনময়ের গলির সাতাশ নম্বর বাড়িতে থাকতো।

উত্তর

মমতাদি পর্দা ঠেলে বাইরে এসেছে সংসার চালানোর অর্থ উপার্জনের জন্য। 'মমতাদি' গল্পের মমতাদি কাজের সন্ধানে ঘর থেকে বাইরে বের হয়ে আসে। স্বামীর চাকরি না থাকায় সে উপার্জনের পথে পা বাড়ায়। মমতাদি জীবনময়ের গলির ভেতরে সাতাশ নম্বর বাড়ির একতলায় তার স্বামী ও ছেলেকে নিয়ে বসবাস করে। গত চার মাস ধরে স্বামীর চাকরি না থাকায় সংসার চালানো তার অনেক কষ্ট হয়। তাই সংসার চালানোর অর্থ উপার্জনের জন্য মমতাদি গৃহের পর্দা ঠেলে বাইরে এসেছে।

উত্তর

উদ্দীপকের পাতার মায়ের মধ্যে 'মমতাদি' গল্পের মমতাদি চরিত্রের কর্মনিষ্ঠা ও স্নেহশীলতার গুণটি ফুটে উঠেছে। 'মমতাদি' গল্পে মমতাদি চরিত্রটি বিশেষ গুণে গুণান্বিত। মমতাদির মধ্যে বহুমুখী মানবিক গুণের সমাহার রয়েছে। মমতাদি অন্যের বাড়িতে কাজ করলেও পরিবারের সবাইকে আপন মনে করেছে। গৃহকর্ত্রীর ছোটো ছেলেটিকে স্নেহের মায়াডোরে বেঁধেছে। ছোটো ভাইয়ের মতোই আদর-স্নেহ করেছে। তার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে। কোনো কাজের দিঙ্নির্দেশনা না থাকলেও নিজের দায়িত্ববোধ থেকে উক্ত কাজ সম্পাদন করেছে। মমতাদির কর্তব্যনিষ্ঠায় গৃহকর্ত্রী সন্তুষ্ট হয়েছে। উদ্দীপকের পাতার মা ষোলো বছর যাবত সুমনাদের বাসায় কাজ করে। সুমনাকে সে মাতৃস্নেহে লালন-পালন করেছে। এজন্য সুমনার মা তাকে পরিবারের একজন সদস্য হিসেবে গণ্য করেন। পাতার মা শুধু সুমনা নয় বরং পরিবারের সবার প্রতি স্নেহদৃষ্টি রাখে। সুমনাদের সুখে-দুঃখে পাতার মা ছায়ার মতো পাশে থেকেছে। 'মমতাদি' গল্পেও মমতাদি চরিত্রে স্নেহশীলতা ও কর্তব্যনিষ্ঠার গুণ লক্ষ করা যায়। পাতার মা মমতাদির মতোই সুমনাদের পরিবারে কর্মনিষ্ঠা ও স্নেহশীল ভূমিকা পালন করেছে। তাই বলা যায়, উদ্দীপকের পাতার মায়ের মধ্যে 'মমতাদি' গল্পের মমতাদি চরিত্রে কর্মনিষ্ঠা ও স্নেহশীলতার গুণটি ফুটে উঠেছে।

উত্তর

"উদ্দীপকের সুমনার মা এবং 'মমতাদি' গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন।"- প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। 'মমতাদি' গল্পে খোকার মা অত্যন্ত মানবিকবোধসম্পন্ন মানুষ। মমতাদি অভাবের তাড়নায় তাদের বাসায় গৃহকর্মীর কাজ নেয়। গৃহকর্ত্রী হিসেবে খোকার মা মমতাদির সাথে সৌহার্দপূর্ণ আচরণ করেছেন। গৃহকর্মী তথা কাজের মেয়ে বলে তাকে মোটেও অবজ্ঞা বা অবহেলা করেননি। তার ছোটো ছেলেটিকে মমতাদি আদর-স্নেহ করলে তিনি বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখেছেন। মমতাদিকে নিজের পরিবারের আপনজন হিসেবে গ্রহণ করেছেন। এতে গৃহকর্ত্রীর উদারমনার পরিচয় পাওয়া যায়। গৃহকত্রী সম্মান ও সহমর্মিতা নিয়ে মমতাদির পাশে দাঁড়িয়েছেন। উদ্দীপকের পাতার মা সুমনাদের বাড়িতে গৃহকর্মীর কাজ করে। প্রায় ষোলো বছর যাবত সে উক্ত কাজে নিয়োজিত রয়েছে। সুমনাকে সে ছোটোবেলা থেকেই আদর-স্নেহ ও মায়া-মমতা দিয়ে বড়ো করেছে। দীর্ঘদিন সুমনাদের বাসায় অবস্থান করায় পাতার মা যেন সুমনাদের পরিবারের সদস্য হয়ে গেছে। বিশেষ করে সুমনার মা পাতার মায়ের প্রতি বিশেষ সহানুভূতি প্রদর্শন করেন। এজন্য পাতার মা সুমনাদের সুখে-দুঃখে নিজেকে জড়িয়ে রেখেছে। সুমনার মা যেন পাতার মাকে সহমর্মিতা দিয়ে আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছেন। পরিশেষে উদ্দীপক ও 'মমতাদি' গল্পের আলোকে বলা যায়, উভয় স্থানেই দুজন গৃহকর্ত্রী তাদের গৃহকর্মীর প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করেছেন। তারা গৃহকর্মীর পাশে দাঁড়িয়ে মানবিকতার পরিচয় দিয়েছেন। 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রী মমতাদির প্রতি সম্মান ও সহমর্মিতা প্রদর্শন করে উদারমনার পরিচয় দিতে সক্ষম হয়েছেন। অপরদিকে উদ্দীপকের সুমনার মা তার গৃহকর্মীর প্রতি একই আচরণ করেছেন। সুমনার মা পাতার মাকে নিজ পরিবারের সদস্য মনে করেছেন। গৃহকর্মী হিসেবে পাতার মাকে অনাদর-অবহেলা বা কোনো রূঢ় আচরণ করেননি। তাই আমরা বলতে পারি, উদ্দীপকের সুমনার মা এবং 'মমতাদি' গল্পের খোকার মা দুজনই সম্মান ও সহমর্মিতা নিয়ে গৃহকর্মীর পাশে দাঁড়িয়েছেন।
SSCবাংলা ১ম পত্রমমতাদি
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

অকালে স্বামীকে হারিয়ে দুটি সন্তান নিয়ে দিশেহারা কল্পনা। জীবন-জীবিকার তাগিদে সহায়-সম্বলহীন কল্পনা পাশের বাড়িতে ঝিয়ের কাজ করে। সকাল থেকে রাত অবধি কাজ করলেও গৃহকর্ত্রী আসমা বেগমের সন্তুষ্টি নেই। কোনো কাজে একটু ত্রুটি-বিচ্যুতি হলেই তাকে সহ্য করতে হয় নানা ধরনের কটূক্তি ও তিরষ্কার। সন্তান দুটির মুখে দুমুঠো ভাত ও নিজের কোনোরকম বেঁচে থাকার তাগিদে জলভরা চোখে সবকিছু নীরবে মেনে নেয় কল্পনা।

Dinajpur · 2020

ক
মমতাদি তার মাইনে কত আশা করেছিলেন?
খ
মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?
গ
উদ্দীপকের আসমা বেগমের সাথে 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য বর্ণনা কর।
ঘ
"উদ্দীপকের কল্পনা যেন 'মমতাদি' গল্পের মমতাদির বাস্তব রূপায়ণ।” মূল্যায়ন কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.সৃজনশীল প্রশ্ন

3.মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?

মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মমতাদি তার মাইনে কত আশা করেছিলেন?

মমতাদি তার মাইনে কত আশা করেছিলেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

ছালেহার মা মারা যাওয়ার পর সে খালার বাড়িতে আশ্রয় নেয়। তার এই অনাকাঙ্ক্ষিত আগমন খালা ভালোভাবে মেনে নেয়নি বরং মনে মনে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারের কাজ করিয়ে নিচ্ছে। নিরুপায় ছালেহা সবকিছু নীরবে সহ্য করে। ছালেহার কাজ-কর্মে এবং আচরণে খালা ব্যতীত বাড়ির সকলে ভীষণ খুশি।

Comilla · 2020

ক
'পর্দা ঠেলে উপার্জন' কী?
খ
মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন?
গ
উদ্দীপকের ছালেহা খালার বাড়িতে আশ্রয় নেয়ার ক্ষেত্রে 'মমতাদি' গল্পের কোন দিকটি ফুটে উঠেছে তা বর্ণনা কর।
ঘ
“উদ্দীপকের বক্তব্যে 'মমতাদি' গল্পের সমগ্র অংশ ধারণ করেনি।”- মন্তব্যটির যথার্থতা যাচাই কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.সৃজনশীল প্রশ্ন

7.মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন?

মমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.'পর্দা ঠেলে উপার্জন' কী?

'পর্দা ঠেলে উপার্জন' কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.সৃজনশীল প্রশ্ন

উদ্দীপক

বাংলাদেশের উপকূলীয় এলাকায় ১৯৯১ সালের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বনেদি পরিবারের পুত্রবধু ফিরোজা সর্বস্বান্ত হন। একজন হৃদয়বান পদস্থ কর্মকর্তা সুলতান সাহেব দুসন্তানসহ ফিরোজাকে আশ্রয় দেন। ফিরোজার কর্মদক্ষতা ও সততায় মুগ্ধ হয়ে সুলতান সাহেবের পরিবার তাদেরকে আপন করে নেন। সুলতান সাহেব ফিরোজার দুসন্তানকে উচ্চ শিক্ষার সুযোগ করে দেন। সময়ের পরিক্রমায় ফিরোজার দুসন্তান এখন কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত।

Mymensingh · 2023

ক
'অনাড়ম্বর' অর্থ কী?
খ
মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?
গ
উদ্দীপকের ফিরোজা 'মমতাদি' গল্পের মমতাদির সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
ঘ
উদ্দীপকের সুলতান সাহেব 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীর প্রতিনিধিত্ব করেন কি? যুক্তিসহ আলোচনা করো।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সৃজনশীল প্রশ্ন

11.মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?

মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.'অনাড়ম্বর' অর্থ কী?

'অনাড়ম্বর' অর্থ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

"উদ্দীপকের কল্পনা যেন 'মমতাদি' গল্পের মমতাদির বাস্তব রূপায়ণ।” মূল্যায়ন কর।উদ্দীপকের আসমা বেগমের সাথে 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীর বৈসাদৃশ্য বর্ণনা কর।মমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?মমতাদি তার মাইনে কত আশা করেছিলেন?“উদ্দীপকের বক্তব্যে 'মমতাদি' গল্পের সমগ্র অংশ ধারণ করেনি।”- মন্তব্যটির যথার্থতা উদ্দীপকের ছালেহা খালার বাড়িতে আশ্রয় নেয়ার ক্ষেত্রে 'মমতাদি' গল্পের কোন দিকটি ফুটমমতাদিকে ছায়াময়ী মানবী বলা হয়েছে কেন?'পর্দা ঠেলে উপার্জন' কী?উদ্দীপকের সুলতান সাহেব 'মমতাদি' গল্পের গৃহকর্ত্রীর প্রতিনিধিত্ব করেন কি? যুক্তিসউদ্দীপকের ফিরোজা 'মমতাদি' গল্পের মমতাদির সাথে কোন দিক থেকে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যমমতাদিকে 'ছায়াময়ী মানবী' বলা হয়েছে কেন?'অনাড়ম্বর' অর্থ কী?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।