উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: সন্তানের জন্য পিতার অশেষ ত্যাগ স্বীকারের দিক দিয়ে উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার সাদৃশ্য রয়েছে। 'বন্দনা' কবিতায় পিতার ত্যাগ ও ভালোবাসার কথা অত্যন্ত আন্তরিকভাবে ফুটে উঠেছে। কবি বলেছেন, পিতা না খেয়ে খাইয়েছেন, না পরে সন্তানকে পরিয়েছেন। এ কবিতায় পারিবারিক দায়িত্ববোধ ও পিতৃস্নেহের নিঃস্বার্থ দিকটি উন্মোচিত হয়েছে। উদ্দীপকে বাদশাহ বাবরের অকৃত্রিম ত্যাগের দৃষ্টান্ত ফুটে উঠেছে। পুত্রের জীবন বাঁচাতে নিজে মৃত্যুকে বরণ করে নিতেও সম্রাট দ্বিধান্বিত হননি। পিতৃস্নেহের এই অভূতপূর্ব দৃষ্টান্তের জন্য মরেও বাবর অমর হয়ে আছেন। 'বন্দনা' কবিতায় কবি কাব্য রচনায় সাফল্য লাভের জন্য বাবাকে প্রণাম করেছেন। নিজ জীবনে পিতার অকৃত্রিম ত্যাগের কথা স্বীকার করেছেন কবি। বাবা না খেয়ে, না পরে সন্তানের খাদ্য-পোশাকের ব্যবস্থা করে দিয়েছেন। এভাবে সন্তানের প্রতি এমন অকৃত্রিম ত্যাগের দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার সাদৃশ্য রয়েছে।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর