"তান দয়া হন্তে হৈল এ ধড় বিশাল"- ব্যাখ্যা করো।
উত্তর: "তান দয়া হন্তে হইল এ ধড় বিশাল" বলতে কবি মায়ের সেবাযত্নে সন্তানের বড়ো হয়ে ওঠার বিষয়টিকে বুঝিয়েছেন। 'বন্দনা' কবিতায় কবি শিশুর পরিপূর্ণ বিকাশে মায়ের ভূমিকাকে তুলে ধরেছেন। মানবশিশু অসহায় অবস্থায় পৃথিবীতে ভূমিষ্ঠ হয়। বাবা-মায়ের ইচ্ছা ও দয়ার ওপর ভর করেই শিশু ধীরে ধীরে বড়ো হয়ে ওঠে। এ কবিতায় কবি মানবশিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মায়ের আদর-যত্ন ও পরিচর্যার মধ্য দিয়ে শিশু পরিণত মানুষ হয়ে ওঠে। আলোচ্য পঙ্ক্তিতে কবি মায়ের দয়ায় পূর্ণাঙ্গ হয়ে ওঠার কথা স্বীকার করেছেন।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"তান দয়া হন্তে হৈল এ ধড় বিশাল"- ব্যাখ্যা করো।
উত্তর