"উদ্দীপকের মনুষ্যত্ববোধে জাগ্রত হওয়ার, বাণীই 'বন্দনা' কবিতায় অন্যভাবে প্রকাশিত হয়েছে।"- উক্তিটি সম্পর্কে তোমার মতামত উপস্থাপন করো।
উত্তর: বিষয়গত দিক থেকে বলা যায়, "উদ্দীপকে মমত্ববোধে জাগ্রত হওয়ার বাণীই 'বন্দনা' কবিতায় অন্যভাবে প্রকাশিত হয়েছে" উক্তিটি যথার্থ। 'বন্দনা' কবিতায় কবি ওস্তাদ বা শিক্ষককে দ্বিতীয় জন্মদাতা হিসেবে উল্লেখ করেছেন। এটি প্রমাণ করে জ্ঞানার্জন ও নৈতিক শিক্ষার মাধ্যমে শিক্ষকই মানুষের মানসিক ও আত্মিক বিকাশ ঘটান। 'বন্দনা' কবিতায় কবি তার জীবনে বিভিন্ন ব্যক্তির অবদান কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন। এই সূত্র ধরেই কবি বাবা-মা ও শিক্ষকের শিক্ষাদানের বিষয়টি গুরুত্বের সাথে উপস্থাপন করেছেন। শিক্ষকের শিক্ষাদানের মাধ্যমেই কবি জীবসত্তা থেকে মানবসত্তায় উন্নীত হয়েছেন আর তা অকপটে স্বীকার করে কবি মানুষ্যত্বের বিষয়টিকে স্পষ্ট করেছেন। উদ্দীপকে শিক্ষাদীক্ষার মাধ্যমে মনুষ্যত্ব অর্জনের বিষয়টি ফুটিয়ে তোলা হয়েছে। শিক্ষা কেবল জ্ঞান পরিবেশন করে না, মনুষ্যত্বে উন্নীত করে আর এভাবেই মানব আত্মার মুক্তি আসে। উদ্দীপকে মনুষ্যত্বের সাথে মানবতার মুক্তির বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। অন্যদিকে 'বন্দনা' কবিতার কবি তার জীবনের বিভিন্ন স্তরে ভিন্ন ভিন্ন মানুষের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন। শ্রদ্ধাভরে স্বীকার করেছেন তাদের অবদানকে। এই শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে কবির চরিত্রের যে বিনয় ও মূল্যবোধ প্রকটিত হয়েছে তা যেন উদ্দীপকে বর্ণিত মনুষ্যত্ববোধের জাগরণ। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।.
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"উদ্দীপকের মনুষ্যত্ববোধে জাগ্রত হওয়ার, বাণীই 'বন্দনা' কবিতায় অন্যভা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর