কবি মা-বাবার পায়ে প্রণাম করেছেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর: কবি তার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য বাবা-মায়ের পায়ে প্রণাম করেছেন। 'বন্দনা' কবিতাটি শাহ মুহম্মদ সগীরের 'ইউসুফ জোলেখা' কাব্যের 'বন্দনা' অংশ থেকে সংকলন করা হয়েছে। এ অংশে কবি কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন। মধ্যযুগীয় সকল কাব্যের সূচনায় বন্দনা অংশের প্রচলন ছিল। কেননা এসব কাব্য সুর করে গাওয়া হতো। 'বন্দনা' কবিতার এ অংশে কবি প্রথমেই বাবা-মায়ের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেছে। কাব্য রচনায় সাফল্য লাভের জন্য প্রথমেই কবি জন্মদাতা পিতামাতার পায়ে প্রণাম করেছেন।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
কবি মা-বাবার পায়ে প্রণাম করেছেন কেন? ব্যাখ্যা করো।
উত্তর