"অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল।"- বুঝিয়ে লেখো
উত্তর: "অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল"- এখানে কবি মানবশিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি ইঙ্গিত করেছেন। 'বন্দনা' কবিতায় কবি মায়ের স্নেহ-মমতার প্রতি গুরুত্বারোপ করেছেন। শিশুর শৈশব কাটে অসহায়ত্বের মধ্য দিয়ে। এ সময় মায়ের আদর-যত্ন না পেলে শিশুর পরিপূর্ণ বিকাশ ব্যাহত হয়। মায়ের আদর-যত্ন ও পরিচর্যার মধ্য দিয়ে শিশু ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হয়ে ওঠে। শিশুর পরিপূর্ণ বিকাশে মায়ের এমন ত্যাগকে কবি শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। মানবশিশুর অসহায় অবস্থার প্রতি দৃষ্টি আকর্ষণপূর্বক মায়ের অকৃত্রিম অবদানকে স্বীকার করার জন্য কবি আলোচ্য পঙক্তিটির যোজনা করেছেন।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"অশক্য আছিলু মুই দুর্বল ছাবাল।"- বুঝিয়ে লেখো
উত্তর