"দোসর-জনম দিলা তিহ সে আহ্মার।"- ব্যাখ্যা করো।
উত্তর: "দোসর-জনম দিলা তিহ সে আহ্মার।" বলতে শিক্ষকের শিক্ষাদানের মাধ্যমে দ্বিতীয় জীবন পাওয়ার বিষয়ে ইঙ্গিত করা হয়েছে। মধ্যযুগীয় পরিমণ্ডলে রচিত 'বন্দনা' কবিতায় কবি মানুষের মতো মানুষ হয়ে ওঠায় শিক্ষকের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেছেন। তৎকালীন সমাজে অধিকাংশ মানুষ ছিল অক্ষরজ্ঞানহীন। একমাত্র গুরু বা ওস্তাদের হাত ধরেই শিক্ষার আলোয় পৌঁছানো যেত। অন্ধকার জীবন থেকে আলোকিত মানুষ হিসেবে গড়ে ওঠাকে কবি 'দ্বিতীয় জন্ম' বলে অভিহিত করেছেন। আর এই জীবনের কর্ণধার গুরু তথা শিক্ষকের হাত ধরেই মানুষ 'দ্বিতীয় জন্ম' লাভ করে। তাই কবি শিক্ষককে দ্বিতীয় জীবনদাতা বলে উল্লেখ করেছেন।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"দোসর-জনম দিলা তিহ সে আহ্মার।"- ব্যাখ্যা করো।
উত্তর