উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উত্তর: মায়ের আদর-যত্ন ও পরিচর্যার দিক থেকে উদ্দীপকটি 'বন্দনা' কবিতার সঙ্গে সাদৃশ্যপূর্ণ। 'বন্দনা' কবিতায় কবি সন্তানের প্রতি মায়ের অপরিসীম স্নেহ-ভালোবাসা ও আত্মত্যাগের কথা উল্লেখ করেছেন। নিজের সর্বস্ব দিয়ে একজন মা তার সন্তানকে আগলে রাখেন। শৈশব ও কৈশোরের অসহায়তা থেকে শুরু করে যৌবনের রোগশয্যা যেকোনো সময় মা তার সন্তানের জন্য নিবেদিতপ্রাণ। উদ্দীপকে সন্তানের প্রতি মায়ের অপরিমেয় ত্যাগ স্বীকারের কথা তুলে ধরা হয়েছে। সন্তানের সকল আবদার উৎপাত মা হাসিমুখে সহ্য করেন। সন্তানের মুখের পানে চেয়ে মা না-খেয়ে দিন অতিবাহিত করেন। সন্তানের শত অসংগতি সত্ত্বেও মা তাকে ত্যাগ করেন না। 'বন্দনা' কবিতায় কবি মায়ের ত্যাগকে অকপটে স্বীকার করেছেন। মায়ের সদাজাগ্রত কল্যাণদৃষ্টি সন্তানের জীবনপথের পাথেয়স্বরূপ। মায়ের আদর-যত্ন ও পরিচর্যার ওপর নির্ভর করেই শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠে। মা সকল প্রতিকূলতা থেকে সন্তানকে আগলে রাখেন। পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেননি- এই কথা উল্লেখ করে কবি মায়ের সেই স্নেহ-মমতা ও কল্যাণদৃষ্টিকে বড় করে তুলেছেন। এভাবে মায়ের আদর-যত্ন ও পরিচর্যার দিক থেকে উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতাটি সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
উদ্দীপকের সঙ্গে 'বন্দনা' কবিতার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর