"উদ্দীপক ও 'বন্দনা' কবিতার কবির আবেদন একই ধারায় প্রবাহিত।" মন্তব্যের সপক্ষে/বিপক্ষে তোমার মতামত দাও।
উত্তর: মায়ের ভালোবাসার প্রতিফলন থেকে বলা যায়, "উদ্দীপক ও 'বন্দনা' কবিতার কবির আবেদন একই ধারায় প্রবাহিত”- মন্তব্যটি যথাযথ। 'বন্দনা' কবিতায় কবি পিতা-মাতাকে জীবনের প্রথম শিক্ষক হিসেবে দেখেছেন। তাঁদের ত্যাগ ও ভালোবাসা ছাড়া জীবন কল্পনাতীত। তিনি কৃতজ্ঞচিত্তে তাঁদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যা মানবিকতার সর্বোচ্চ প্রকাশ। 'বন্দনা' কবিতায় কবি কাব্য রচনায় সাফল্য লাভের জন্য মায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। সন্তানের জন্য আবাল্য অবস্থা থেকে মায়ের ত্যাগকে কবি অকপটে স্বীকার করেছেন। অসহায় সদ্যোজাত অবস্থা থেকে মায়ের করুণার বশবর্তী সন্তান। তাই মাতৃস্নেহের তুলনা কবি খুঁজে পান না। উদ্দীপকের কবিতাংশে দেখানো হয়েছে মা সন্তানের সকল আবদার উৎপাত অকাতরে সহ্য করেন। সন্তানের মুখ চেয়ে মা না খেয়ে দিন গুজরান করেন। শত দোষ সত্ত্বেও মা কখনো সন্তানকে ত্যাগ করেন না। উদ্দীপকে সন্তানের জন্য মায়ের অপরিমেয় ত্যাগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে। 'বন্দনা' কবিতায় কবি তার জন্ম ও বেড়ে ওঠায় মায়ের অপরিমেয় ত্যাগকে অকপটে স্বীকার করেছেন। সেবা-যত্ন, আদর-স্নেহ, মায়া-মমতা দিয়ে তিল তিল করে সন্তানকে মা সমাজে টিকে থাকার উপযোগী করে গড়ে তোলেন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"উদ্দীপক ও 'বন্দনা' কবিতার কবির আবেদন একই ধারায় প্রবাহিত।" মন্তব্যে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর