"পিতাক নেহায় জিউ জীবন যৌবন"- বুঝিয়ে লেখো।
উত্তর: "পিতাক নেহায় জিউ জীবন যৌবন" বলতে পিতার স্নেহে জীবন-যৌবন নিয়ে জীবিত থাকাকে বোঝানো হয়েছে। 'বন্দনা' কবিতায় কবি মায়ের সাথে বাবার ত্যাগের কথাও অকুণ্ঠভাবে স্বীকার করেছেন। সন্তানের খাবার ও পোশাক-পরিচ্ছদের বন্দোবস্ত করার দায়িত্ব বাবার ওপর। এ ক্ষেত্রে বাবা তার দায়িত্বে অবহেলা করেননি কখনো। নিজে না খেয়ে না পরে সন্তানের খাদ্য ও পোশাকের জোগান দিয়েছেন অকাতরে। সন্তানকে বড় করতে এভাবে দুঃখ-কষ্ট স্বীকার করেছে বছরের পর বছর। বাবার স্নেহ ও কর্তব্যপরায়ণতার ওপর নির্ভর করেই সন্তান তার জীবনের পরিপূর্ণতা লাভ করে তথা যৌবনে উত্তীর্ণ হয়। আলোচ্য পঙ্ক্তির মধ্য দিয়ে এ ভাবটিই প্রকাশ করেছেন কবি।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"পিতাক নেহায় জিউ জীবন যৌবন"- বুঝিয়ে লেখো।
উত্তর