"মাতৃহৃদয়ের চিরন্তন আকাঙ্ক্ষা উদ্দীপক ও 'বন্দনা' কবিতায় সার্থক হয়ে উঠেছে।" উদ্দীপক ও 'বন্দনা' কবিতার আলোকে মন্তব্যটি মূল্যায়ন করো।
উত্তর: মায়ের স্নেহবাৎসল্যের আলোকে বলা যায়, "মাতৃহৃদয়ের চিরন্তন আকাঙ্ক্ষা উদ্দীপক ও 'বন্দনা' কবিতায় সার্থক হয়ে উঠেছে"- উদ্দীপক ও 'বন্দনা' কবিতার আলোকে মন্তব্যটি যথার্থ। 'বন্দনা' কবিতায় মাতা-পিতার মাধ্যমে জন্ম ও জীবনের বিকাশকে এক পবিত্র আশীর্বাদ হিসেবে দেখানো হয়েছে। সেই সাথে দেখানো হয়েছে সন্তানের জীবনে সুখ-স্বাচ্ছন্দ্যে এনে দিতে পিতা-মাতার আত্মত্যাগ ও সন্তানবাৎসল্যের দিকটি। যা জীবনের উৎস ও মানবিকতার গভীর দর্শন প্রতিফলিত করে। 'বন্দনা' কবিতায় কবি সন্তানের প্রতি মায়ের সদাজাগ্রত কল্যাণদৃষ্টির দিকটি উপস্থাপন করেছেন। মানবশিশু যখন জন্মগ্রহণ করে তখন সে দুর্বল ও অসহায় থাকে। মা তার দয়া ও করুণাময়ী রূপ ধরে অসহায় সন্তানকে সকল প্রতিকূলতা থেকে বাঁচিয়ে রাখেন। পরম যত্নে-সেবা-শুশ্রুষায় ধীরে ধীরে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলেন। সন্তানের প্রতি সর্বদা মায়ের কল্যাণদৃষ্টি নিবদ্ধ থাকে। উদ্দীপকে সন্তানের রোগশয্যায় মায়ের ব্যাকুলতা প্রকাশ পেয়েছে। সন্তানের অসহায় অবস্থা থেকে পরিত্রাণের জন্য মা সেবা-শুশ্রুষার হাত বাড়িয়ে দিয়েছেন; মসজিদে-দরগায় মানত করেছেন, খোদার দরবারে সন্তানকে সুস্থ করার জন্য ফরিয়াদ করেছেন। উদ্দীপকের সন্তানের অসুস্থতায় মাতৃহৃদয়ের ব্যাকুলতা সমগ্র বিশ্বের মায়েদের হৃদয়কে সংযুক্ত করেছে। সন্তানের সুস্থতার জন্য মা সৃষ্টিকর্তার কাছে করুণা ভরা দৃষ্টিতে প্রার্থনা করেছেন। 'বন্দনা' কবিতায় কবি সন্তানের শৈশবের অসহায়ত্বে মায়ের পবিত্রতার ভূমিকা স্বীকার করেছেন। কল্যাণময়ী দৃষ্টিতে মা সকল প্রতিকূলতা প্রতিহত করে ধীরে ধীরে সন্তানকে পরিপূর্ণ মানুষ করে তুলেছেন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি সমর্থনযোগ্য।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
"মাতৃহৃদয়ের চিরন্তন আকাঙ্ক্ষা উদ্দীপক ও 'বন্দনা' কবিতায় সার্থক হয়ে …
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর