'যথার্থ গুরুর যোগ্য শিক্ষাই শিষ্যকে দ্বিতীয় জন্মের মাধ্যমে আলোর পথে নিয়ে আসে।"- উদ্দীপক ও 'বন্দনা' কবিতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: শিক্ষকের দায়িত্বের প্রতিফলন থাকায় বলা যায়, "যথার্থ গুরুর যোগ্য শিক্ষাই শিষ্যকে দ্বিতীয় জন্মের মাধ্যমে আলোর পথে নিয়ে আসে" মন্তব্যটি উদ্দীপক ও 'বন্দনা' কবিতার আলোকে যথার্থ। 'বন্দনা' কবিতায় কবি শিক্ষকের ভূমিকা সমাজগঠনের গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছেন। ওস্তাদকেই তিনি 'দোসর জনম' দানকারী বলেছেন, যা জ্ঞানের শক্তির প্রতীক। শিক্ষকের সহায়তায় মানবশিশু মনুষ্যত্বে উন্নীত হয়ে নতুন জীবন লাভ করে বলে কবি শিক্ষককে দ্বিতীয় জন্মদাতা হিসেবে উল্লেখ করেছেন। 'বন্দনা' কবিতায় কবি তার কাব্য সূচনার সাফল্য লাভের জন্য পিতা-মাতা ও শিক্ষকের বন্দনা করেছেন। জীবনে আপনজনদের অবদানকে কবি কৃতজ্ঞচিত্তে স্মরণ করেছেন। এর কারণে কবি পিতা-মাতার চেয়েও শিক্ষককে এগিয়ে রেখেছেন। উদ্দীপকে যথার্থ গুরুর কর্মপরিকল্পনা তুলে ধরা হয়েছে। যথার্থ গুরুরা শিক্ষার্থীদের জ্ঞান অর্জন করতে সক্ষম করান। শিষ্যের আত্মাকে উদ্বোধিত করে মূল্যবোধের পথ বাতলে দেন। উদ্দীপকে প্রকৃত শিক্ষকের বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে। যথার্থ শিক্ষক ছাত্রের প্রচ্ছন্ন শক্তিকে মুক্ত করে ছাত্রকে মনুষ্যত্বের সন্ধান দেন। জাতিকে আকাঙ্ক্ষার উপযোগী ভবিষ্যৎ প্রজন্ম উপহার দেন যথার্থ গুরুরা। 'বন্দনা' কবিতায় কবি শিক্ষককে বাবা-মায়ের ওপরে স্থান দিয়েছেন। ওস্তাদের কল্যাণে মনুষ্যত্ব গঠনের মধ্য দিয়ে দ্বিতীয় জন্মের স্বাদ পাওয়ার দিকটি তুলে ধরেছেন। এদিক থেকে প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলা ১ম পত্র বন্দনা CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · বন্দনা · সৃজনশীল
'যথার্থ গুরুর যোগ্য শিক্ষাই শিষ্যকে দ্বিতীয় জন্মের মাধ্যমে আলোর পথে…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর