'পল্লিসাহিত্যে হিন্দু-মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার'- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর: উক্তিটির মাধ্যমে পল্লিসাহিত্যের ওপর পল্লির সব সন্তানের সর্বজনীন অধিকারের দিকটি বোঝানো হয়েছে। পল্লিসাহিত্যের ওপর সবার অধিকার স্বীকৃত। কোনো দেশের আলো-বাতাসের ওপর যেমন সবার অধিকার রয়েছে, মায়ের ওপর যেমন সব সন্তানের রয়েছে সমান অধিকার, তেমনই পল্লিসাহিত্যের ওপরও সবার অধিকার সমান। এখানে কোনো ভেদাভেদ নেই। শ্রেণি-ধর্ম নির্বিশেষে পল্লির সব সন্তানই পল্লিসাহিত্যের ওপর অধিকার রাখে। প্রশ্নোক্ত বাক্যটিতে লেখক এই বিষয়হি বুঝিয়েছেন।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
'পল্লিসাহিত্যে হিন্দু-মুসলমান সকল সন্তানেরই সমান অধিকার'- বলতে কী বোঝানো হয়েছে?
উত্তর