উদ্দীপকের অর্ণবের সহপাঠীরা যে সাহিত্যের অনুরাগী তা 'পল্লিসাহিত্য' প্রবন্ধের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের অর্ণবের সহপাঠীরা যে সাহিত্যের অনুরাগী তা 'পল্লিসাহিত্য' প্রবন্ধে আলোচিত শহুরে সাহিত্যের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। পল্লিসাহিত্য এ দেশের ঐতিহ্যের ধারক ও বাহক। একসময় এ দেশের পল্লিসাহিত্য যথেস্ট সমৃদ্ধ ছিল। বর্তমানে শহরে সাহিত্যের প্রভাবে তা নষ্ট হয়ে ধ্বংসের মুখোমুখি দাঁড়িয়ে আছে। উদ্দীপকের অর্ণবের সহপাঠীরা যা পছন্দ করে তা হলো হিন্দি, রক ও ব্যান্ডের গান। তাদের শোনা এ গানগুলো নাগরিক সাহিত্য বা শহুরে সাহিত্যের অংশ। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক এগুলোকে শহুরে সাহিত্য বা শহুরে গান বলেছেন। লেখকের মতে যে সাহিত্যে বাবু-বিবির কথা, রাজ-রাজড়ার কথা, বিজলি বাতির কথা রয়েছে তা মাগরিক বা শহুরে সাহিত্য। তাতে সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা থাকে না। আলোচ্য উদ্দীপকের অর্ণবের সহপাঠীরা মোবাইল ফোনে যে গান শোনে বা যে সাহিত্যের অনুরাগী সেখানেও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা নেই। কারণ তা শহরে সাহিত্য বা শহরে গান।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
উদ্দীপকের অর্ণবের সহপাঠীরা যে সাহিত্যের অনুরাগী তা 'পল্লিসাহিত্য' প…
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর