উদ্দীপকের যুবকদের মাঝে 'পল্লিসাহিত্য' রচনার যে দিকটি ফুটে উঠেছে তা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের যুবকদের মাঝে 'পল্লিসাহিত্য' রচনার পল্লিগানকে 'অমূল্যসম্পদ বিবেচনা করার দিকটি ফুটে উঠেছে। বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ পল্লিজননীর বুকের কোণে লুকিয়ে রয়েছে। পল্লিসাহিত্যের এই সম্পদ বাঙালির প্রাণের সঙ্গে মিশে আছে। পল্লির প্রাচীন সম্পদের মধ্যে অন্যতম একটি হলো পল্লিগান। 'পল্লিসাহিত্য' প্রবন্ধে লেখক পল্লিগানগুলোকে পল্লিসাহিত্যের অমূল্য সম্পদ বলে উল্লেখ করেছেন। এগানগুলোর মধ্যে রয়েছে জারি, সারি, ভাটিয়ালি, মারফতি, ভাওয়াইয়া ইত্যাদি। এই গানগুলো পল্লির সাধারণ মানুষের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার কথা প্রকাশ করে। গ্রামবাংলার মানুষের ধ্যান-ধারণা, ভাব, কল্পনা ও অনুভূতির সঙ্গে এই গানগুলো জড়িয়ে রয়েছে। উদ্দীপকের যুবকদের মধ্যে 'পল্লিসাহিত্য' রচনার লেখকের এই চেতনারই প্রতিফলন ঘটেছে। তারা মনে করে আব্দুল আলীমের গাওয়া এই গানটি বাঙালি সংস্কৃতির প্রাণ, অমূলা সম্পদ। এভাবে উদ্দীপকের যুবকদের মাঝে 'পল্লিসাহিত্য' রচনার পল্লিগানকে অমূল্য সম্পদ বিবেচনা করার দিকটি ফুটে উঠেছে।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
উদ্দীপকের যুবকদের মাঝে 'পল্লিসাহিত্য' রচনার যে দিকটি ফুটে উঠেছে তা …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর