লোকে ছড়া ভুলে যাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: সংগ্রহের অভাবে এবং আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতে লোকে ছড়া ভুলে যাচ্ছে। বাংলা সাহিত্যের অফুরন্ত ভান্ডার ছড়িয়ে আছে পল্লির পরতে পরতে। এগুলো যেমন চমৎকার তেমনই আবার প্রাণের কথা বলে। ছড়া হলো সরস প্রাণের জীবন্ত উৎস। কিন্তু আজ দুঃখে দৈন্যে প্রাণে সুখ নেই। আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে গিয়ে তারা প্রাণের আবেদনকে ভুলে যাচ্ছে। এগুলোকে সংগ্রহ করে বাঁচিয়ে রাখার বা বইয়ের পাতায় অমর করে রাখার কেউ নেই বলে লোকে ছড়া ভুলে যাচ্ছে।
SSC বাংলা ১ম পত্র পল্লিসাহিত্য CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলা ১ম পত্র · পল্লিসাহিত্য · সৃজনশীল
লোকে ছড়া ভুলে যাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর